দেড় কোটির বাইক, ৩ টি গাড়ি, আর কী-কী রয়েছে ভোজপুরী গায়ক-নায়ক পবন সিংহের?

২০২২-২০২৩ সালে অভিনেতার আয় ছিল ৫১.৫৮ লক্ষ টাকা। পবন সিংয়ের স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, আরাহ এবং পাটনায় অকৃষি জমি, আরাহ-তে ৪.১৬ কোটি টাকার দুটি বাণিজ্যিক সম্পত্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা ভোটে লড়তে চেয়ে বিহারের কারাকাট আসনে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন ভোজপুরী নায়ক-গায়ক পবন সিংহ। প্রথমে পশ্চিমবঙ্গের আসানসোলে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও বিতর্কের জেরে সরে দাঁড়ান তিনি। পরে ঘোষণা করেন, কোনও রাজনৈতিক দলের হয়ে লড়বেন না। নির্দল হয়েই ভোট রাজনীতিতে নামবেন। বৃহস্পতিবাসর মনোনয়ন দাখিলের সঙ্গে সঙ্গেই ভোজপুরী তারকা নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায়  নিজের সম্পত্তির পূর্ণ বিবরণ দিয়েছেন। সেই হলফনামা অনুযায়ী, প্রায় ১৭ কোটি টাকার (১৬.৭৫) সম্পত্তির মালিক পবন সিংহ। যার মধ্যে স্থাবর এবং অস্থাবর উভয়ই রয়েছে।  পাঁচটি ফ্ল্যাট এবং দেড় কোটি মূল্যের বাইক ছাড়াও গ্যারাজে রয়েছে তিনটি বিলাসবহুল গাড়ি।

হলফনামায় ভোজপুরী তারকা জানিয়েছেন, তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ৫.০৪ কোটি টাকা। আর ১১.৭০ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তিনটি চার চাকার গাড়ি, ১.৩৯ কোটি টাকার মোটরসাইকেল। পাশাপাশি রয়েছে ৩১.০৯ লাখ টাকার গয়না এবং ৬০,০০০ টাকা নগদ। হলফনামাথ তিনি জানিয়েছেন, ২০২২-২০২৩ সালে তাঁর আয় ছিল ৫১.৫৮ লক্ষ টাকা। পবন সিংয়ের স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, আরা এবং পটনায় অকৃষি জমি, আরা-তে ৪.১৬ কোটি টাকার দুটি বাণিজ্যিক সম্পত্তি এবং মুম্বই-লখনউতে ৬.৪৫ কোটি টাকার পাঁচটি আবাসিক সম্পত্তি। 

যদিও কারাকাট থেকে ভোজপুরী তারকা পবনের নির্দল হয়ে লড়াই মোটেও ভাল চোখে দেখছে না বিজেপি নেতৃত্ব। দলের প্রাথমিক সদস্য হওয়া সত্বেও নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোকে দলীয় অনুশাসন ভঙ্গ বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, কারাকাট আসনে এনডিএ জোটের হয়ে লড়ছেন রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা। তাছাড়া মহাজোটের হয়ে লড়ছেন সিপিআই (এমএল) লিবারেশনের নেতা রাজারাম সিংহ। কারাকাটে ভোট হবে লোকসভা নির্বাচনের শেষ দফায় আগামী ১ জুন।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স