শিশুদের সান্তা সাজানো যাবে না, নোটিস পাঠাল বিশ্ব হিন্দু পরিষদ

সান্তা যদি ধর্মের বেড়াজাল ছাড়িয়ে ‘চাঁদের বুড়ি’ বা ‘ঠাকুমার ঝুলি’র মত চরিত্র হয় তাতেই বা ক্ষতি কী!  

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত মানে সর্ব ধর্মের পীঠস্থান। ঘটেছে আত্মীকরণ। তার ছোঁয়া লেগেছে সংস্কৃতিতে। তাই সান্তা (SANTA) শুধু খ্রিস্টানদের নয়, সকলের। বড়দিনে ছোটদের গায়ে থাকে সান্তা পোশাক। তা থাক বা না থাক, সান্তা টুপি থাকে অনেকেরই মাথায়। বিভিন্ন স্কুলেও পালন করা হয় দিনটি। হিন্দু শিশুদের সান্তা সাজানো যাবে না, এমনই নির্দেশ দিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই হুঁশিয়ারি চিঠি পাঠানো হয়েছে স্কুলে স্কুলে। হিন্দু শিশুদের সান্তা সাজানো না কি হিন্দু ধর্মের ওপর আঘাত!

মধ্যপ্রদেশের বিভিন্ন স্কুলের প্রিন্সিপ্যালদের কাছে গেল বিএইচপি’র এই হুঁশিয়ারি চিঠি। সংগঠনের মধ্যপ্রদেশ শাখার দাবি, হিন্দু শিশুদের সান্তা সাজানো আসলে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত করার চক্রান্ত। প্রসঙ্গত, বিভিন্ন স্কুলে বড়দিনে ছোট্ট ছোট্ট শিশুরা সেজে ওঠে সান্তা’র সাজে। বিতরণ করা হয় কেক, বেলুন, কার্ড, চকোলেট, উপহার। আর তাতেই ‘চক্রান্ত’ দেখছে হিন্দুত্ববাদী সংগঠন। নন- মিশনারি স্কুলে কেন বাড়দিন উদযাপন? প্রশ্ন সংগঠনের। বলা হয়েছে, রাম বা কৃষ্ণ কিংবা মহাবীর, বুদ্ধ বা গোবিন্দ সিংয়ে আপত্তি নেই। সাজতে হবে মহান মানুষ। কিন্তু সান্তা নয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারের অনুমতি ছাড়া সান্তা সাজালেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ভ্যালেন্টাইস ডে’তেও আপত্তি এই সংগঠনের। শুধু তাই নয়, সম্প্রতি গুজরাটের ভাদোদরায় সান্তা সেজে উপহার বিলি করার জন্য উগ্র হিন্দুত্ববাদীরা মারধর করে এক ব্যক্তিকে।

সম্প্রীতি’র পক্ষে সওয়াল করে নেটিজেনদের প্রশ্ন, বৌদ্ধ-জৈন-শিখে আপত্তি না থাকলে খ্রিস্টানে কেন আপত্তি মৌল হিন্দুত্ববাদীদের? উল্লেখ্য, কোনও কোনও খ্রিস্টান ধর্মাবলম্বী মনে করেন বড়দিনের ধর্মীয় বাধা দেওয়ার জন্যই সান্তা-কথা। আবার অনেকের বিশ্বাস, সান্তা হলেন সেন্ট নিকোলাস বিশপ। বিশ্বাস যাই হোক, সান্তা যদি ধর্মের বেড়াজাল ছাড়িয়ে ‘চাঁদের বুড়ি’ বা ‘ঠাকুমার ঝুলি’র মত চরিত্র হয় তাতেই বা ক্ষতি কী!  

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের