যোগী আদিত্যনাথ-অমিত শাহের লড়াই তুঙ্গে, উত্তরপ্রদেশে বিজেপি সভাপতি পদে শাহ ঘনিষ্ঠ ভূপেন্দ্র চৌধুরী

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় যোগীর রোষে পদ খোয়াতে হয়েছিল উত্তরপ্রদেশে বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক সুনীল বনশলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) লড়াই তুঙ্গে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Union Home Minister) ঘনিষ্ঠ হওয়ায় যোগীর রোষে পদ খোয়াতে হয়েছিল উত্তরপ্রদেশে বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক সুনীল বনশলকে (Sunil Bansal)। এবার মুখ্যমন্ত্রীকে চাপে রাখতে রাজ্যে সংগঠনের সভাপতি হিসেবে নিয়োগ করা হল ভূপেন্দ্র সিং চৌধুরীকে (Bhupendra Singh Chaudhary)। যোগী মন্ত্রিসভায় পঞ্চায়েতিরাজ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) লড়াই চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) পরে দলের মুখ কে হবেন, তা নিয়েই মূলত লড়াই। দুজনের লড়াই এমন পর্যায়ে পৌঁছেছে কার্যত দুই নেতার বাক্যালাপ বন্ধ। ২০১৪ সাল থেকেই উত্তরপ্রদেশে বিজেপির সংগঠন চালাচ্ছিলেন শাহের ঘনিষ্ঠ সুনীল বনশল (Sunil Bansal)। যোগী শিবিরের অভিযোগ, মূলত মুখ্যমন্ত্রীর বিরোধী শিবিরের নেতাদের ইন্ধন দিয়ে চলছিলেন তিনি। যে কারণে যথেষ্টই ক্ষুব্ধ ছিলেন আদিত্যনাথ। তাঁর ক্ষোভের কারণেই শাহ ঘনিষ্ঠ সুনীল বনশলকে কয়েকদিন আগে সরানো হয়। যদিও তাঁকে পদোন্নতি দিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়।

বনশল সরে যাওয়ার পরে যাতে যোগী আদিত্যনাথ রাজ্যে সংগঠনকে কব্জা করতে না পারেন তার জন্য দলের রাজ্য সভাপতি হিসেবে বৃহস্পতিবার বসানো হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ নেতা ভূপেন্দ্র সিং চৌধুরীকে (Bhupendra Singh Chaudhary)। দলের অন্দরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইয়েসম্যান হিসেবেই পরিচিত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাঠ ভোটের কথা মাথায় রেখেই ভূপেন্দ্র সিংকে সভাপতি পদে বসানো হয়েছে। আর এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়