‘মোদি’ পদবি নিয়ে রাহুলের বিরুদ্ধে দায়ের মানহানি মামলায় স্থগিতাদেশ পটনা হাইকোর্টের

মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে পটনার সাংসদ-বিধায়ক আদালতে দায়ের হয়েছিল মামলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধির বিরুদ্ধে সাংসদ-বিধায়ক আদালতে চলা মামলার ওপরে স্থগিতাদেশ দিল পটনা হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সন্দীপ কুমার প্রাক্তন কংগ্রেস সভাপতির দায়ের করা আর্জির শুনানি শেষে স্থগিতাদেশ জারি করেন। পটনা হাইকোর্টের নির্দেশ রাজীব তনয়ের জন্য বড় সড় স্বস্তি নিয়ে এলো বলে মনে করছেন আইনজীবীরা।

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে রাহুল গান্ধির বিরুদ্ধে পটনার সাংসদ-বিধায়ক আদালতে মানহানির মামলা দায়ের করেছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা সুশীল মোদি। আবেদনে তিনি বলেন, ‘রাহুল গান্ধির ওই মন্তব্যে মোদি সম্প্রদায়ের একজন হিসেবে তিনি যথেষ্টই অপমানিত হয়েছেন।’ ওই মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে আগামিকাল মঙ্গলবার সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন পটনার সাংসদ-বিধায়ক আদালতের বিচারক। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গত সপ্তাহে পটনা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি।

এদিন প্রাথমিক শুনানির পরে পটনা সাংসদ-বিধায়ক আদালতের নির্দেশের ওপরে স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি সন্দীপ কুমার। আগামী ১৫ মে মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দায়ের হওয়া মামলায় ইতিমধ্যেই সুরাতের নিম্ন আদালত রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শুনিয়েছে। ওই সাজার ফলে তাঁর সাংসদ পদ খারিজ করে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এমনকী সাংসদ হিসেবে পাওয়া দিল্লির ১২ তুঘলক লেনের বাংলো থেকেও উচ্ছেদ হতে হয়েছে রাজীব তনয়কে।

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay