রাত পোহালেই বিহারে শেষ দফার ভোট, ১২২ আসনে ভাগ্যপরীক্ষায় ১৩০২ প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: অপেক্ষার অবসান। রাত পোহালেই মঙ্গলবার (১১ নভেম্বর) বিহারে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। ১২২ আসনে ইভিএম বন্দি হবে ১,৩০২ প্রার্থীর ভাগ্য। পাটলিপুত্রের কুর্সিতে কারা আসীন হবেন তা নিয়ে রায় দেবেন সীমাঞ্চলের ভোটাররা। যুযুধান দুই শিবির মহাজোট ও এনডিএ’র মধ্যে ধুন্ধুমার লড়াইয়ের আভাস মিলেছে। উল্লেখ্য গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট নেওয়া হয়েছিল। প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল।

দ্বিতীয় দফার ভোটে ভাগ্যপরীক্ষায় নামা ১৩০২ প্রার্থীর মধ্যে ১৩৬ জনই মহিলা। অর্থা‍ৎ মোট প্রার্থীর ১০ শতাংশই অর্ধেক আকাশের মালিক। মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৯৫ লক্ষ এবং মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৭৪ লক্ষ। প্রথমবার ভোট দিচ্ছেন এমন ভোটারের সংখ্যা ৭ লক্ষের সামান্য বেশি। সিংহভাগেরই বয়স ৩০ থেকে ৬০ বছর। মোট ৪৫ হাজার ৩৯৯টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হবে।

দ্বিতীয় দফায় যে ১২২ আসনে ভোট নেওয়া হচ্ছে সেখানে যুযুধান দুই শিবির এনডিএ ও মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা। যদিও পাঁচ বছর আগে ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আসন জেতার বিষয়ে মহাজোটকে টেক্কা দিয়েছিল এনডিএ সিবির। ১২২ আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছিল ৪২ আসনে। নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল জয়ী হয়েছিল ২০ আসনে। উল্টোদিকে লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল জিতেছিল ৩৩ আসনে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ১১ আসন। বামেরা জয়ী হয়েছিল ৫ আসনে। ২০১৫ সালে জোট বেঁধে লড়েছিল নীতীশ-লালুর দল এবং কংগ্রেস। সেবার ৮০ আসনে জয়ী হয়েছিল মহাজোট।

দ্বিতীয় দফার ভোটের আগের দিনই অর্থা‍ৎ সোমবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, ‘দ্বিতীয় দফায় ভোটের দায়িত্ব পালন করা ৬৮ শতাংশ পুলিশ পর্যবেক্ষককে বিজেপি শাসিত রাজ্য থেকে পাঠানো হয়েছে। তাছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা ২০০ কোম্পানির বেশি আধা সেনা বিজেপি শাসিত রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে। ওই পুলিশ পর্যবেক্ষক ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বিজেপিকে জেতাতে আসরে নামবেন।’

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন