ভিন জাতের ছেলের সঙ্গে প্রেম, ঘুমন্ত অবস্থায় দুই মেয়েকে খুন করল বাবা-মা

অভিযুক্ত মাকে পুলিশ গ্রেফতার করলেও, বাবা এখনও পলাতক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন জাতের ছেলের সঙ্গে প্রেম করার জন্য ঘুমন্ত অবস্থায় দুই মেয়েকে খুন করল বিহারের এক দম্পতি। নিহত দুই মেয়ের বয়স যথাক্রমে ১৮ এবং ১৬ বছর। শনিবার ভোরে বিহারের বৈশালী জেলার সরাই থানার অন্তর্গত মনি ভাকুরহর গ্রামে এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে যখন ঘুমাচ্ছিল দুই মেয়ে। সেই সময় তাঁদেরকে খুন করে দম্পতি। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছেন নিহতদের মা রিঙ্কু দেবী (Rinku Devi)। দেহ উদ্ধারের জন্য পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন মৃতদেহের পাশে বসেছিলেন রিঙ্কু দেবী। যদিও ঘটনার পর থেকে পলাতক রিঙ্কুর স্বামী নরেশ বৈঠা (Naresh Baitha)। পুলিশি জেরার মুখে অভিযুক্ত মহিলা জানান, তাঁদের দুই মেয়ের স্থানীয় ভিন জাতের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। দুই মেয়ে বাবা মাকে না জানিয়ে বাড়ি থেকে বেরোতেন বলে তাঁদেরকে খুন করেছেন বলে তদন্তকারীদের জানান রিঙ্কু। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, খুনের ঘটনার সঙ্গে রিঙ্কু এবং নরেশ উভয়েই জড়িত। ইতিমধ্যে রিঙ্কুকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে শনিবার আদালতে তোলা হলে বিচারক জেলে হেফাজতে পাঠিয়েছেন।

মৃত দুজনের মধ্যে বড় মেয়ের নাম রোশনি কুমারী, বিএ পার্ট ওয়ানের ছাত্রী ছিলেন তিনি। অন্যজন সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। শনিবার দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাজিপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত বাবার খোঁজে তৎপরতা শুরু করেছে তদন্তকারীরা। নরেশ কলকাতায় শ্রমিকের কাজ করতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের