বিহারে প্রথম দফার ভোটের মনোনয়ন জমা শেষ, নির্বাচনে লড়ছেন না মুকেশ সাহানি   

Share:

নিজস্ব প্রতিনিধি,পটনা: বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা পর্ব শেষ হয়েছে। শুক্রবার বেলা তিনটে পর্যন্ত ১২১ আসনের জন্য মনোনয়ন জমা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব তাঁর দাদা তেজপ্রতাপ যাদব সহ বিভিন্ন দলের একাধিক হেভিওয়েট নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের শরিক দলগুলির মধ্যে এখনও আসনরফা চূড়ান্ত হয়নি।

বিহারের ২৪৩ বিধানসভা আসনে আগামী নভেম্বর মাসে দুই দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে। ইতিমধ্যেই এনডিএ’র শরিক দলগুলির আসন রফা চূড়ান্ত হয়েছে। আসন রফা অনুযায়ী ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং নীতীশের দল জেডিইউ। ছয়টি আসনে লড়বে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা। বাকি ৩৫ আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।

উল্টোদিকে হতশ্রী দশা বিরোধী শিবির মহাগঠবন্ধনের। জোটের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। আরজেডি থেকে কংগ্রেস- যে যার মতো প্রার্থী তালিকা ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কংগ্রেসের তরফে ৪৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের মতোই আসন্ন ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন মহাগঠবন্ধনের অন্যতম শরিক বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি। এদিন তিনি জানিয়েছেন, রাজ্যের ২৪৩ আসনেই মহাজোটের প্রার্থীদের হয়ে প্রচার করবেন।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল