হঠাৎ গিরিরাজ সিংহের সঙ্গে বৈঠক, তবে কী বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অক্ষরা?

আগামী ৬ নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচন। ২০২৫ সালের ভোট হবে দুই দফায়। ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট। ১৪ নভেম্বর ফলফাল। তার আগেই প্রার্থী নির্বাচনের লক্ষ্যে নেমেছে দলগুলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে বৈঠক, তবে কী এবার বিহারের বিধানসভা নির্বাচনের বিজেপির অন্যতম মুখ ভোজপুরি সুপারস্টার অভিনেত্রী অক্ষরা সিংহ? যদিও বিনোদন দুনিয়ার সঙ্গে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। বেশিরভাগ ক্ষেত্রে ভক্তদের পছন্দের তারকারা নির্বাচনের মুখ হন। যাতে পাবলিকের আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেন দল। যাই হোক, আগামী ৬ নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচন। ২০২৫ সালের ভোট হবে দুই দফায়। ১১ নভেম্বর দ্বিতীয় দফার ভোট। ১৪ নভেম্বর ফলফাল। তার আগেই প্রার্থী নির্বাচনের লক্ষ্যে নেমেছে দলগুলি।

বোঝাই যাচ্ছে, নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিহারের রাজনৈতিক অঙ্গনে নতুন মুখের আবির্ভাব ঘটতে চলেছে। গায়িকা মৈথিলী ঠাকুরের পর এবার শোনা যাচ্ছে, বিখ্যাত ভোজপুরি চলচ্চিত্র অভিনেত্রী অক্ষরা সিংহ বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সম্প্রতি অক্ষরা সিংহ কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করেছেন। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সাক্ষাতের ছবি শেয়ার করে লিখেছেন, ‘গিরিরাজ সিং জির আশীর্বাদ পেলাম।’ এরপর থেকেই চর্চা শুরু হয়েছে যে, সম্ভবত অক্ষরা সিংহ এবার বিহারে নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ইতিমধ্যেই বিহার বিধানসভা নির্বাচনের আগে, ভোজপুরি চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন নাম রাজনীতিতে প্রবেশ করেছেন। লোকশিল্পী মৈথিলী ঠাকুর বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে দেখা করেছেন। মনে হচ্ছে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেছেন, “আমার আত্মা বিহারের সঙ্গে যুক্ত এবং আমি বিহারের জনগণের সেবা করতে চাই।”

এছাড়া ভোজপুরি চলচ্চিত্র অভিনেতা পবন সিংহ বিজেপিতে ফিরেছেন। গায়ক ও অভিনেতা রীতেশ পান্ডেও প্রশান্ত কিশোরের দল জন সুরজে যোগ দিয়েছেন। আলোচনা চলছে যে বিখ্যাত গায়ক রাধেশ্যাম রসিয়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এই তালিকায় ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদবও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। যিনি সম্প্রতি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন। তবে তিনি রাজনীতিতে প্রবেশ বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ