বিহারে বিজেপি ধাক্কা খেলেও হারছেন লালুর দুই কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ‘ডিগবাজি কুমার’ হিসাবে পরিচিত নীতীশ কুমারের হাত ধরলেও বিহারে ধাক্কা খেতে হচ্ছে বিজেপি তথা এনডিএ জোট। গতবার ৪০টি আসনের মধ্যে ৩৯টি আসন পেলেও এবার ২৯ থেকে ৩৩টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। অর্থা‍ৎ গতবারের চেয়ে ৬ থেকে ১০টি আসন খোয়াতে হচ্ছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের। তবে গতবারের তুলনায় আরজেডি এবং কংগ্রেস জোট তুলনামূলকভাবে ভাল ফল করলেও বুথফেরত সমীক্ষা দুঃসংবাদ বয়ে এনেছে লালুপ্রসাদ যাদবের দুই কন্যার জন্য। বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, আরজেডি সুপ্রিমোর দুই কন্যাই হারছেন।

সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে পাটলিপুত্র আসন থেকে আরজেডির হয়ে দাঁড়িয়েছিলেন লালুর বড় কন্যা মিসা ভারতী। আর এক কন্যা রোহিনী আচার্য প্রার্থী হয়েছিলেন সারণ থেকে। কিন্তু দুজনের পক্ষে জয় ছিনিয়ে আনা মুশকিল হয়েছে বলে জানিয়েছেন সমীক্ষকরা। লালুর দুই কন্যার মতো কপাল পুড়তে চলেছে ভোজপুরী গায়ক-নায়ক পবন সিংয়ের। কারাকাট আসন থেকে এনডিএ’র প্রার্থী উপেন্দ্র কুশায়াহার বিরুদ্ধে নির্দল হয়ে লড়েছিলেন তিনি। কিন্তু আম জনতার কাছে জনপ্রিয় হলেও ভোট রাজনীতিতে সফলতা পাচ্ছেন না তিনি। হার মানতে হচ্ছে তাঁকে।

পূর্ণিয়া আসনে কংগ্রেসের হয়ে দাঁড়াতে চেয়েছিলেন বাহুবলী নেতা পাপ্পু যাদব। কিন্তু তাঁকে ওই আসন ছাড়তে রাজি হননি লালুপ্রসাদ যাদবরা। ফলে নির্দল হয়েই দাঁড়িয়েছেন তিনি। বুথফেরত সমীক্ষা বলছে, নির্দল হয়ে দাঁড়িয়ে নিজের ক্ষমতা বুঝিয়ে দিয়েছেন বাহুবলী পাপ্পু যাদব। পূর্ণিয়া আসনে তিনি জিতছেন বলে বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে।

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিট পেপার ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে তৈরি কেন্দ্র, বিষয়টিকে ‘ঘোর পাপ’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী