জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্লীলতাহানির মামলায় এক যুবককে গ্রেফতার করতে গিয়ে ২৩ বছর ধরে পুলিশের খাতায় পলাতক তাঁর বাবার খোঁজ পেল পুলিশ। বিহারের জামুইয়ে নাবালিকাকে হেনস্থার অভিযোগে নন্দন যাদবকে গ্রেফতার করার পর তদন্তে তাঁর পরিবারের পুরনো অপরাধের নথি খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে তাঁর বাবা গণোরি যাদবের নাম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সালে জামুইয়ের প্রতাপপুর গ্রামে দুই ভাই ডিপি যাদব এবং পুণে যাদব খুন হন। ব্যবসায়িক বিবাদকে কেন্দ্র করে ওই খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় নিহতদের মা গণোরি যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের পর থেকেই তিনি পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। এদিকে, নন্দনের বিরুদ্ধে নাবালিকা এক কিশোরীকে হেনস্থার অভিযোগ ওঠে। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তদন্তে নামে পুলিশ। নন্দনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর পরিবারের অতীতের তথ্যও খতিয়ে দেখা হয়। তখনই তাঁর বাবা গণোরি যাদবের বিরুদ্ধে থাকা ২৩ বছরের পুরনো খুনের মামলাটি পুলিশের নজরে আসে।

আরও পড়ুনঃ চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

এরপর গণোরিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় নন্দন-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আরও দুই নাবালককেও আটক করা হয়েছে।

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

যমুনা এক্সপ্রেসওয়েতে এসি স্লিপার বাসে ভয়াবহ আগুন, দগ্ধ মৃত প্রায় ৯

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

দ্রুত বুড়িয়ে যাছে ত্বক? বদলে ফেলুন এই ৫টি অসচেতন অভ্যাস

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা