চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে। আজ বৃহস্পতিবার ভোরে যাত্রীবোঝাই একটি দোতলা স্লিপার বাসে আচমকা আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। বাসটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, বাসটি গ্রেটার নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল। ভোরের দিকে যমুনা এক্সপ্রেসওয়ের উপর আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাসের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এততাই বেশি ছিল যে অনেক যাত্রী প্রাণ বাঁচাতে জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কেউ কেউ বাস থেকে লাফ দিয়েও বাইরে আসেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকল বাহিনী এবং জেওয়ার থানার পুলিশ। শুরু হয় উদ্ধার ও তল্লাশি অভিযান।

আরও পড়ুন: হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

এক যাত্রী ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। আচমকা দরজায় জোরে ধাক্কার শব্দ শুনে ঘুম ভাঙে। বাইরে তখন যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে। কোনও জিনিসপত্র নেওয়ার সুযোগ পাননি তিনি। এমনকি জুতোও পরার সময় হয়নি। ফোনটি হাতে নিয়ে কোনওরকমে বাস থেকে বেরিয়ে আসেন। ওই যাত্রীর দাবি, বাসের ভিতর দ্রুত ধোঁয়ায় ভরে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশে কিছু দেখা যাচ্ছিল না। দমবন্ধ পরিস্থিতির মধ্যে যাত্রীরা একে অপরকে ধাক্কা দিয়ে বেরোনোর চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত এক ব্যক্তি তাঁকে টেনে বাসের বাইরে বের করে আনেন। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে আগুনের সূত্রপাত হল তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর যমুনা এক্সপ্রেসওয়েতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা