মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভাব যে স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা প্রমাণ করল বিহারের গয়ার দুই সহোদর ভাই। সংসারে আর্থিক অনটন, বাবার সামান্য রোজগার আর প্রতিকূল পরিস্থিতি-কোনও কিছুই তাদের লক্ষ্যে পৌঁছনোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দুই ছেলের ভবিষ্যৎ গড়তে নিজের জমির একাংশ পর্যন্ত বিক্রি করতে হয়েছিল বাবাকে। পরিবারের সেই ত্যাগ ও দুই ভাইয়ের নিরলস অধ্যাবসায়ের ফল মিলেছে এবার। একজনের স্বপ্ন চিকিৎসক হওয়া, অন্যজনের লক্ষ্য ইঞ্জিনিয়ারিং। দুই প্রবেশিকা পরীক্ষায় সাফল্য অর্জন করে সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ পেরিয়ে গেল তারা।

বিহারের গয়ার বাসিন্দা দুই ভাইয়ের নাম সোনু রাজ ও মনু রাজ। তাদের বাবা মনোজ কুমার গয়ার শস্য বাজারে কুলির কাজ করেন। পাশাপাশি কৃষকদের ফসল বিক্রির কাজে সাহায্য করে কমিশনও পান তিনি। সামান্য আয়ে সংসার চালানোর পাশাপাশি দুই ছেলের পড়াশোনার খরচ জোগানো ছিল তাঁর কাছে রীতিমতো চ্যালেঞ্জের। তবে ছেলেদের স্বপ্নপূরণে কোনও খামতি রাখতে চাননি মনোজ। তাঁর বড় ছেলে সোনু রাজ চলতি বছরের নিট পরীক্ষায় ৬৩৬ নম্বর পেয়েছেন। সেই সাফল্যের সুবাদে দিল্লির সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (CAPFIMS) চিকিৎসাবিদ্যা পড়ার সুযোগ পেয়েছেন তিনি। অন্যদিকে, ছোট ছেলে মনু রাজ জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main) পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর অর্জন করে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (BIT) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুনঃ অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

দুই ছেলের এই সাফল্যের নেপথ্যে রয়েছে বাবার দীর্ঘদিনের লড়াই। মনোজ কুমার জানিয়েছেন, দুই ছেলেই রাজস্থানের কোটায় থেকে পড়াশোনা ও প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে চেয়েছিল। কিন্তু সেখানে থাকা, কোচিং এবং পড়াশোনার বিপুল খরচ জোগাড় করা তাঁর পক্ষে সহজ ছিল না। পরিবারের হাতে থাকা সামান্য জমিই ছিল একমাত্র ভরসা। শেষ পর্যন্ত সেই জমির একাংশ বিক্রি করে ছেলেদের পড়াশোনা ও কোচিংয়ের খরচ জুগিয়েছেন তিনি। অন্যদিকে, সোনু ও মনুর কথায়, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করাই ছিল তাঁদের পড়াশোনার অন্যতম অনুপ্রেরণা। তাঁদের ভবিষ্যৎ গড়তে বাবা-মা যে ত্যাগ স্বীকার করেছেন, তা কখনও ভোলার নয়। এবার নিজেদের সাফল্যের মাধ্যমে সেই ত্যাগের মর্যাদা দিতে চান তাঁরা। দুই ছেলের কৃতিত্বে স্বাভাবিকভাবেই গর্বিত গোটা পরিবার।

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের