দুর্যোগের আশঙ্কায় আপাতত বিসর্জন হচ্ছে না কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ‘চাষাপাড়ার বুড়িমা’র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকৃতির প্রতিকূলতার কাছে আপাতত থমকে গেল শতাব্দীপ্রাচীন ঐতিহ্য। দুর্যোগের আশঙ্কায় নির্ধারিত দিনে মাকে নিয়ে শোভাযাত্রায় বেরোতে চাইছেন না উদ্যোক্তারা।  বছরের পর বছর যে মুহূর্তের অপেক্ষায় থাকেন কৃষ্ণনগর-সহ রাজ্যের অসংখ্য মানুষ, সেই চাষাপাড়ার বুড়িমার বিসর্জন এবার পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল পুজো কমিটি। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই পরিস্থিতিতে ভক্তদের আবেগের পাশাপাশি দেবীপ্রতিমার নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত নিরঞ্জন স্থগিত রাখা হয়েছে। পুজো সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান চাষাপাড়া বুড়িমা পুজো কমিটির যুগ্ম সম্পাদক অর্ণব গাঙ্গুলি।

কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমা শুধু একটি জগদ্ধাত্রী প্রতিমা নন, তিনি স্থানীয় মানুষের কাছে ঘরের মায়ের মতোই আপন। বছরের পর বছর ধরে এই পুজোকে ঘিরে তৈরি হয়েছে এক বিশেষ আবেগ। দেবীর বিশাল প্রতিমা, বহুমূল্য সোনার অলংকারে সাজসজ্জা এবং বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা এই পুজোর অন্যতম আকর্ষণ। কথিত আছে, বুড়িমার কাছে ভক্তিভরে প্রার্থনা জানালে মনস্কামনা সব পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই প্রতি বছর অসংখ্য মানুষ দেবী দর্শনে ছুটে আসেন। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও ভক্তদের সমাগম হয়। বিশেষ করে বিসর্জনের দিন কৃষ্ণনগরের রাস্তায় যে জনসমুদ্র তৈরি হয়, তা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। এই পুজোর ইতিহাসও প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৭৭২ সালে চাষাপাড়া বারোয়ারির এই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। প্রথমদিকে দেবী ‘চাষা মা’ নামে পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে কীভাবে ‘বুড়িমা’ নামটি জনপ্রিয় হল, তা নিয়ে একাধিক জনশ্রুতি রয়েছে। একটি প্রচলিত কাহিনি অনুযায়ী, এলাকার এক রিকশাচালক দেবীকে ‘বুড়িমা’ বলে সম্বোধন করতেন। সেই নামই ধীরে ধীরে ভক্তদের মুখে মুখে ছড়িয়ে পড়ে। যদিও এই নামকরণের নির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই, তবে আজ কৃষ্ণনগরের মানুষের কাছে বুড়িমা পরিবারের এক প্রবীণ সদস্যের মতোই আপন।

আরও পড়ুনঃ হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

কমিটির তরফে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ায় দেবীকে নিয়ে শোভাযাত্রা বের করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। অর্ণব গাঙ্গুলির কথায়, “কোনও সন্তান বা ভক্তই নিজের মাকে প্রবল বৃষ্টিতে ভিজিয়ে বাইরে নিয়ে যাওয়ার কথা ভাবতেই পারে না। বুড়িমা আমাদের নিজের মায়েরই মতো। তাই এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমাদের মাকে নিয়ে বেরোনোর কোনও ঝুঁকিই আমরা নিচ্ছি না।” তিনি আরও জানান, প্রতিমার গায়ে রয়েছে বিপুল পরিমাণ বহুমূল্য সোনা ও অন্যান্য অলংকার। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে শোভাযাত্রা বের হলে প্রতিমার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি নিতে নারাজ উদ্যোক্তারা। এবছরও কয়েক দিন ধরে ভক্তদের ভিড়ে জমজমাট ছিল পুজো প্রাঙ্গণ। ৭২টি বেনারসি এবং সোনা-রুপোর বহুমূল্য অলংকারে সাজানো হয়েছিল দেবীকে। পুজোর পাশাপাশি ভোগ বিতরণেও ছিল বিশেষ আয়োজন। প্রথা মেনে পুজোর পর ঘট বিসর্জনও সম্পন্ন হয়েছে। তবে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।তবে বিসর্জনে বিলম্ব হলেও ঐতিহ্য বজায় রেখেই নিরাপদে বুড়িমাকে বিদায় জানাতে চান উদ্যোক্তারা।এখন শুধু আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষা।

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!