নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের কাজ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ সেই পুলিশের বিরুদ্ধেই উঠল ভয়ানক অভিযোগ। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ১২ বছরের স্কুলছাত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ  উঠেছে পঞ্জাব পুলিশের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছ। শুধু তাই নয় ঘাতক গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে মদের বোতলও। যাঁর হাতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তাঁর বিরুদ্ধেই এমন অভিযোগ সামনে আসায় স্বাভাবিক ভাবেই উঠছে একাধিক প্রশ্ন।  

জানা গিয়েছে, অমৃতসরের সুলতানউইন্ড রোডে স্কুল থেকে বাড়ি ফিরছিল ১২ বছরের  কিশোরী। সেই সময় দ্রুতগতিতে আসা একটি অল্টো গাড়ি তাকে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতায় গাড়ির নীচে আটকে যায় শিশুটি। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দীর্ঘ চেষ্টার পর তাকে গাড়ির নীচ থেকে উদ্ধার করেন। গুরুতর আহত হয়েছেন ওই ছাত্রী। ভর্তি করা হয়েছে হাসপাতালে।  প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্ত পুলিশকর্মীর নাম অমৃতপাল সিং। দুর্ঘটনার সময় তিনি  মদ্যপ অবস্থায় ছিলেন। অম্বেদকর সমাজ দলের যুব সভাপতি রাহুল সোরির দাবি, ওই পুলিশকর্মীর অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। এমনকী, বমিও করছিলেন।  

অভিযোগ, দুর্ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত পুলিশকর্মী। কিন্তু স্থানীয় বাসিন্দা ও যুবকরা গাড়িটি ঘিরে ধরে তাঁকে আটক করেন। পরে তাঁর অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে  মদের বোতল, সিগারেট ও লাইটার উদ্ধার করা হয়েছে। সবচেয়ে মর্মান্তিক বিষয়, আহত কিশোরীর পারিবারিক পরিস্থিতি অত্যন্ত জটিল। তাঁর বাবা-মা এবং দাদু-ঠাকুমা আগেই মারা গিয়েছেন বলে জানিয়েছেন তার পিসি প্রীতি। ভাড়া বাড়িতে বসবাসকারী ওই পরিবারের একাধিক সদস্য শারীরিক প্রতিবন্ধকতার শিকার। তাই কিশোরীর পিসি প্রীতির দাবি , শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে প্রশাসনকে। পাশাপাশি অভিযুক্ত পুলিশকর্মীকে অবিলম্বে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে সুলতানউইন্ড পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। অভিযুক্ত পুলিশকর্মীকে আটক করার পাশাপাশি তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।  

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

অগ্নিগর্ভ বাংলাদেশ, দিকে দিকে অশান্তি, ট্রেনে বাসে আগুন!

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম