রাজধানীতে বিরসা মুন্ডার নামে রাস্তার নামকরণ, কোথায় জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: এদিন শুক্রবার কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর একটি বিশেষ ঘোষণা করেছেন। দিল্লির(Delhi) সরাই কালে খান চকের নাম পরিবর্তন করে সেটির নতুন নাম ‘বিরসা মুন্ডা চক’(Birsa Munda Chawk) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদিবাসী নেতা তথা ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী(Birsa Munda 150th Birth Anniversary) উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এলাকাবাসীরা যাতে বিরসা মুন্ডা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং তাঁর অবিস্মরণীয় অবদান ভবিষ্যতেও মনে রাখেন সেইজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী।

আরও পড়ুনঃ দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় কামব্যাক ‘ভুতু’-র, কোন সিরিয়ালে দেখা যাবে আর্শিয়াকে!

এদিনের বক্তৃতায় মনোহর লাল খট্টর বলেন, ‘আমি আজ ঘোষণা করছি যে এখানে আইএসবিটি বাসস্ট্যান্ডের বাইরের বড় চকটি বিরসা মুন্ডার নামানুসারে পরিচিত হবে। এই মূর্তিটি এবং এই চকের নাম দেখে শুধুমাত্র দিল্লির নাগরিকরা নয়, আন্তর্জাতিক এই বাস স্ট্যান্ডে আসা লোকজনও নিশ্চিতভাবে তাঁর সঙ্গে পরিচিত হবে। তাঁর জীবন দর্শন দ্বারা অনুপ্রাণিত হবে।’ এদিন বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী শহরে এই বীর স্বাধীনতা সংগ্রামীর একটি মূর্তি উন্মোচন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুনঃ গঙ্গায় মৃত্যুফাঁদ! স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ বন্ধু

প্রসঙ্গত উল্লেখ্য, বিরসা মুন্ডা ভারতের স্বাধীনতার লড়াইয়ের এক অন্যতম অধ্যায়। তথাকথিত নিচু সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি বুঝেছিলেন স্বাধীনতার গুরুত্ব। ইংরেজ শাসকদের বিরুদ্ধে তাঁর বিদ্রোহ ‘উলগুলান’ নামে পরিচিত। এই শব্দের অর্থ বিক্ষোভ। তিনি ছোটনাগপুর মালভূমি এলাকার মুন্ডা উপজাতির লোক ছিলেন। ব্রিটিশ উপনিবেশের অধীনে ১৯ শতকের গোড়ার দিকে বিহার এবং ঝাড়খণ্ডের ভারতীয় উপজাতির গণ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁর ভূমিকা অনস্বীকার্য। এর আগে ২০২১ সালে ১৫ই নভেম্বর দিনটিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

নবরাত্রির উপবাসে বানিয়ে ফেলুন দানাদার সাবুর পায়েস, রইল রেসিপি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

শনি-মঙ্গলের নবপঞ্চম যোগ, নবরাত্রিতে ৩ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

সুবর্ণ সুযোগ ফস্কাবেন না, ১৯,০০০ টাকা সস্তা হল Nothing স্মার্টফোন

দশভুজা হয়েও দেবীর মাত্র দু’হাত দেখা যায়! দত্তপুকুরের বুড়িমার পুজোয় রয়েছে সম্প্রীতির বার্তা

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত