মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃতীয়বার ভাগ্যে শিঁকে ছিড়ল না কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরীর। আজ সোমবার (৫ অক্টোবর) উত্তরপ্রদেশের আট রাজ্যসভা আসনের জন্য বিজেপির তরফে যে আট প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তাতে ঠাঁই হয়নি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর। শুধু হরদীপ সিংহ পুরী-ই নন, মনোনয়ন দেওয়া হয়নি আরও এক কেন্দ্রীয় মন্ত্রী বিএল বর্মাকেও। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে দুই মন্ত্রীর বিদায় ঘণ্টা বেজে গেল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজেপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে বড় কোনও দায়িত্ব দেওয়া হতে পারে পুরীকে।

প্রাক্তন কূটনীতিবিদ হরদীপ সিংহ পুরী পেশাগত জীবন থেকে অবসর নেওয়ার পরে বিজেপিতে নাম লিখিয়েছেন। ২০১৮ সালের ৮ জানুয়ারি উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন। পরের  বছর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পঞ্জাবের অমৃতসর থেকে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়ে কংগ্রেসের গুরজি‍ৎ সিংহ অউজলার কাছে প্রায় লক্ষ ভোটে হেরে যান। ২০২০ সালের ২৬ নভেম্বর দ্বিতীয়বার উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় যান। আগামী ২৫ নভেম্বর রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে।

আগামী ১৬ অক্টোবর উত্তরপ্রদেশের ১০ রাজ্যসভা আসনে নির্বাচন। বিধানসভায় বিজেপির যে শক্তি তাতে সহজেই দলের আট প্রার্থী জিততে পারবেন। রাজ্যসভার জন্য উত্তরপ্রদেশের বিজেপি নেতৃত্ব আট আসনের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ২৪ জনের নাম সুপারিশ করেছিল। তাতে হরদীপ সিংহ পুরী, স্মৃতি ইরানি, কুমার বিশ্বাসদের নাম ছিল। কিন্তু বিজেপির তরফে এদিন যে আট প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাতে তিনজনের কারও ঠাঁই হয়নি। মনোনয়ন পেয়েছেন, ‘ধর্মপাল সিংহ, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকর, গোপী কৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিংহ রাওয়াত, রামপ্রতাপ সিংহ চৌহান ও শ্রুতি গঙ্গোয়ার।’ প্রার্থী তালিকাতেই স্পষ্ট সামাজিক মেরুকরণকেই পাখির চোখ করেছেন বিজেপির কেন্দ্রীয নেতৃত্ব।

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ