ঝাড়খণ্ডে গাছ থেকে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

মৃত বিজেপি নেতার পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বিজেপি নেতার (BJP leader) দেহ (Body)। ঝাড়খণ্ডের (Jharkhand) পালামু (Palamu) জেলায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। দেহ উদ্ধারের পর মৃত বিজেপি নেতার পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিজেপি নেতার নাম প্রমোদ সিং (Pramod Singh), ৩৫ বছর বয়স তাঁর। বিজেপির এসসি সেলের মানাতু মণ্ডল সভাপতির (Manatu Mandal president) দায়িত্বে ছিলেন প্রমোদ। বুধবার বিকেল ৫টা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। তার পর থেকে তিনি নিখোঁজ। অবশেষে বৃহস্পতিবার সকালে নির্জন জায়গায় একটি গাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

মৃত বিজেপি নেতার পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে খুন করা হয়েছে। খুন করে আত্মহত্যার ঘটনা বলে চালানোর জন্য গাছে ঝুলিয়ে দিয়েছে অভিযুক্তরা। ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা সেমরি-মানাতু (Semri-Manatu) প্রধান সড়ক অবরোধ করে। পরিবারের সদস্যরা পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছে। তাঁদের দাবি, বুধবার রাতে নিখোঁজ ডায়েরি করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকার করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর খুন না কি আত্মহত্যা তা জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের