সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি: রামমন্দিরে চাঁদা চুরির ঘটনা নিয়ে সংসদে প্রতীকি প্রতিবাদ দেখান নির্দল সাংসদ পাপ্পু যাদব। চাঁদা চুরির ঘটনাটি নাটকের মাধ্যমে সংসদ চত্বরে অনুষ্ঠিত করেছিলেন পূর্ণিয়ার সাংসদ। তাতে অংশগ্রহণ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদ। এবার সেই ইস্যুতে পাপ্পু যাদব, রাহুল গান্ধি ও অবধেশ প্রসাদের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ সহ একাধিক বিজেপি বিধায়ক। উত্তরপ্রদেশের বারাণসীতেও ওই তিন সাংসদের বিরুদ্ধে এই ঘটনায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতারা।

আরও পডুন: পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

আজ, শনিবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে রাহুলদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বাঁশুরি। তাঁর সঙ্গে ছিলেন দিল্লির বিজেপি বিধায়করা। বিজেপি নেতাদের দাবি, রাহুলরা সংসদ চত্বরে চাঁদাচুরির মতো গম্ভীর বিষয়কে নিয়ে খিল্লি উড়িয়েছেন। এটা সনাতন সংস্কৃতির উপর ‘উপহাস’ এবং ভারতীয় ঐতিহ্যকে ব্যঙ্গ করার একটি প্রচেষ্টা। ভারতের সনাতন সংস্কৃতির অপমানের অভিযোগে দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন বাঁশুরিরা। দিল্লি পুলিশের তরফে অভিযোগটি গ্রহণ করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে তিন বিরোধী দলের সাংসদের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হবে বলে সূত্রের খবর।

গতকাল, শুক্রবার সংসদ চত্বরের মকর দ্বারের সামনে গেরুয়া পোশাক পরে নির্দল সাংসদ পাপ্পু যাদব বিরোধী দলের অন্যান্য সাংসদদের সঙ্গে নিয়ে একটি প্রতীকি প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অযোধ্যার রামমন্দিরে চাঁদা চুরির ঘটনাটি নাটকের মাধ্যমে দেখান তাঁরা। সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তরপ্রদেশ, দিল্লি ও মধ্যপ্রদেশে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের বারাণসীতেও রাহুলদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এই প্রতীকি নাটকের তীব্র নিন্দা জানিয়ে মধ্যপ্রদেশের ভোপালে গতকাল, শুক্রবার প্রতিবাদ দেখিয়েছেন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক