পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: কুমির। নাম শুনলেই অনেকের পিলে চমকে যায়। কিন্তু সুপৌলের এক কৃষক যে কাণ্ড করেছেন, তা দেখে সাধারণ মানুষ নয়, খোদ পুলিশ অফিসাররাই বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। কাঁধে পাঁচ ফুট লম্বা কুমির ঝুলিয়ে সোজা হাজির হয়েছিলেন থানায়। শেষ পর্যন্ত বন বিভাগের কর্মীদের ডেকে ওই কুমির হস্তান্তর করেছে পুলিশ। যদিও কৃষকের ওই দুঃসাহসিক কাণ্ডের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

সুপৌলের ভীমনগর থানার লালপুরের ১৪ নম্বর ওয়ার্ডের এক খেতে শনিবার সকালে জলজ্যান্ত এক কুমিরকে ঘাঁপটি মেরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। ভয়ে সিটিয়ে যান স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত সাহস দেখিয়ে এগিয়ে আসেন অমিত কুমার নামে এক কৃষক। তিনি প্রথমে সন্তর্পণে কুমিরটির মুখে দড়ি পেঁচিয়ে সারা শরীর বেঁধে ফেলেন। পাঁচ ফুট লম্বা কুমিরের দশা তখন অনেকটাই ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি।’ এর পর স্থানীয়দের অবাক করে দিয়ে কুমিরটিকে কাঁধে ঝুলিয়ে বন দফতরের কার্যালয়ে পৌঁছান অমিত। কিন্তু সরকারি বাবুদের কারও দেখা পাননি।

অমিতের কাঁধে জ্যান্ত কুমিরকে ঝুলতে দেখে অনেকেই অবাক হয়ে যান। অনেকেই মোবাইল ফোনে ওই দৃশ্য বন্দি করেন। বন দফতরের কার্যালয় বন্ধ থাকায় সোজা ভীমনগর থানায় হাজির হন অমিত। চোখের সামনে জ্যান্ত কুমিরকে দেখে ভিমরি খাওয়ার উপক্রম হয় থানায় হাজির থাকা পুলিশ কর্মীদের। বিপদের আশঙ্কায় বন দফতরের কাছে খবর পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যেই বন আধিকারিকরা হাজির হয়ে কুমিরটিকে নিয়ে কোশি নদীতে ছেড়ে দেন। কীভাবে কুমিরটি নদী পেরিয়ে চাষের জমিতে এলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে বন বিভাগ।

 

View this post on Instagram

 

A post shared by The Siasat Daily (@siasatdaily)

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার