পুলিশ কর্মীকে চড় মারল বিজেপি বিধায়ক, দায়ের মামলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কর্তব্যরত এক পুলিশ কর্মীকে চড়  মারল বিজেপির বিধায়ক সুনীল কাম্বল। এই ঘটনার জেরে শনিবার বিজেপি  বিধায়কের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। পুনের বন্ডগার্ডেন থানায় বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় (সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ) মামলা দায়ের হয়েছে। শুক্রবার পুনের সাসুন হাসপাতালে একটি অনুষ্ঠানের সময় বিজেপি বিধায়ক কাম্বলেকে এক পুলিশ কর্মীকে চড় মারে।

তবে এই ঘটনার পরে  বিজেপি বিধায়ক দাবি করেন যে, তিনি ওই পুলিশ কর্মীকে চড় মারেনি, কেবল তাকে একপাশে ঠেলে দিয়েছিল। এই পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, শুক্রবার পুনে ক্যান্টনমেন্ট বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্বকারী কাম্বলে সাসন হাসপাতালে ট্রান্সজেন্ডারদের জন্য একটি ওয়ার্ড উদ্বোধন করতে গিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনের উপ-মুখ্যমন্ত্রী ও অভিভাবক মন্ত্রী অজিত পাওয়ার, চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ, এনসিপির রাজ্য সভাপতি ও সাংসদ সুনীল তটকরে এবং কংগ্রেস বিধায়ক রবীন্দ্র ধাঙ্গেকর। আর সেই অনুষ্ঠানের শেষে  বিজেপি বিধায়কের বিরুদ্ধে উঠল চড় মারার অভিযোগ।

ইতিমধ্যেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু  বিজেপি বিধায়ক এই পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তবে পুলিশ কর্মীকে চড় মারার অভিযোগে সুনীল কাম্বলের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এই পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ