বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল পৌঁছল দিল্লি দরবারে, নাড্ডাকে নালিশ লকেটের

সূত্রের খবর, রাজ্য সংগঠন যেভাবে চলছে, তা নিয়ে ক্ষোভ উগরে দেন হুগলির সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপিতে যে  ‘অল ইজ নট ওয়েল’-দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে জানিয়ে এলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্ব যেভাবে অভিজ্ঞ ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের এড়িয়ে নতুন ও অনভিজ্ঞদের গুরুত্ব দিচ্ছেন, তা নিয়ে যেমন নালিশ ঠুকেছেন তিনি, তেমনই বাকি পদাধিকারীদের অন্ধকারে রেখে তিন-চারজন মিলে যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন বলেও ক্ষোভ উগরে দিয়েছেন। যদিও হুগলির সাংসদের সঙ্গে দলের সর্বভারতীয় সভাপতির বৈঠক নিয়ে তাঁর কিছু জানা নেই বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার।

গত কয়েকমাস ধরেই বঙ্গ বিজেপিতে চরম ডামাডোল চলছে। কার্যত আড়াআড়িভাবে বিভক্ত বাংলার পদ্ম শিবির। একদিকে যেমন রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। অন্যদিকে রয়েছেন দিলীপ ঘোষ-রাহুল সিনহার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারা। দলের বর্তমান রাজ্য নেতৃত্বের কাজকর্ম নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন হুগলির সাংসদ তথা বঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। আর সেই ক্ষোভ প্রকাশ করার অপরাধে বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনের জন্য দলের তারকা প্রচারকের তালিকায় তাঁকে ঠাঁই দেয়নি বর্তমান রাজ্য নেতৃত্ব। যে কারণে দুই কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারেও নামেননি লকেট।

সূত্রের খবর, বাংলায় দলের অন্যতম দাপুটে নেত্রীর সঙ্গে রাজ্য নেতৃত্বের সঙ্ঘাতের জল বহুদূর গড়ানোয় নড়েচড়ে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। গত সপ্তাহের শেষের দিকে লকেট চট্টোপাধ্যায়কে তলব করেন তিনি। বাংলায় সংগঠন কিভাবে চলছে, তা নিয়ে হুগলির কাছ থেকে রিপোর্ট চান। বৈঠকে রাজ্য নেতৃত্ব যেভাবে সংগঠন চালাচ্ছে তা নিয়ে ক্ষোভ উগরে দেন হুগলির সাংসদ। তিনি অভিযোগ করেন, ‘রাজনীতিতে অভিজ্ঞতা না থাকা সত্বেও এক সময়ে সঙ্ঘের ছাত্র সংগঠন করার সুবাদে প্রাক্তন এবিভিপি সদস্যদের বিভিন্ন কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে। যারা জেলার অলিগলি চেনেন না তাঁদের ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে দল মুখ থুবড়ে পড়ছে। এমনকী বেশ কয়েকজন শাসকদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গোপন যোগাযোগ রেখে চলেছেন বলেও নাড্ডার কাছে নালিশ ঠুকেছেন লকেট।’

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর