৫ রাজ্যের বিধানসভা ভোটের রণকৌশল তৈরিতে জরুরি বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা পাঁচ রাজ্যের বিধানসভা ভোট জিততে চেষ্টার কোনও কসুর রাখছে না বিজেপি শীর্ষ নেতৃত্ব। পাঁচ রাজ্যের ভোটে দলীয় প্রার্থী তালিকা ও রণকৌশল ঠিক করতে আজ বুধবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ দলের শীর্ষ নেতারা ওই বৈঠকে উপস্থিত থাকছেন।

চলতি বছরের শেষের দিকেই ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভার ভোট। পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র মধ্যপ্রদেশে বিজেপির সরকার রয়েছে। আর মিজোরামে রয়েছে এনডিএ’র জোট শরিকের সরকার। বাকি তিন রাজ্যেই বিরোধি দলের সরকার। গত মে মাসে কর্নাটক বিধানসভার ভোটে ভরাডুবি হওয়ার পরে পাঁচ রাজ্যের ভোট নিয়ে আর কোনও ঝুঁকি নিতে রাজি হননি প্রধানমন্ত্রী মোদি। তাঁর চোখ বিরোধীদের দখলে থাকা তিন রাজ্যের দিকে। ওই তিন রাজ্যে যদি বিপর্যয় ঘটে, তাহলে তার প্রভাব পরবর্তী লোকসভা ভোটে পড়ার আশঙ্কা থাকছে।

কর্নাটকে বিধানসভা ভোটের ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে পাঁচ রাজ্যে আগেভাগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলার পরিকল্পনা নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। যাতে প্রার্থী নিয়ে দলের অন্দরের কোন্দল থামানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। তাছাড়া আগেভাগে প্রার্থীর নাম ঘোষণা করা হলে প্রতিপক্ষের তুলনায় প্রচারেও অনেকটা এগিয়ে থাকা যাবে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি