বাংলার ১৫০ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত পদ্ম শিবিরের, বাদ পড়ছেন ১০-১৫ বিধায়ক!

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গের ১৫০ আসনের প্রার্থীর তালিকা চূড়ান্ত করল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ওই বৈঠক হয়। বৈঠকে বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা হাজির ছিলেন। তিন ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। ওই বৈঠকেই ১৫০ আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। সূত্রের খবর, বর্তমানে বাংলায় থাকা বিজেপির ১০ থেকে ১৫ বিধায়ক ফের টিকিট পাচ্ছেন না। তাছাড়া বেশ কয়েকজন অসুস্থতার কারণ দেখিয়ে নিজেরাই লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রের খবর, ‘কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার একাংশ এবং দার্জিলিং পাহাড়ের তিনটি আসন ছাড়া প্রায় সব আসন নিয়েই আগে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরে নিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা নিয়ে জেপি নড্ডার বাসভবনে বিশেষ বৈঠক বসেছিল। ওই বৈঠকেই ১৫০টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। পরে বিকেলে প্রধানমন্ত্রী মোদির বাসভবনে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সেই তালিকা চূড়ান্ত অনুমোদন পেয়েছে।  মূলত গতবার দলের জেতা আসন এবং লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা ও সবচেয়ে বেশি সম্ভাবনাময় আসনগুলির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।’

বিজেপির এক নেতার কথায়, ‘যারা প্রার্থী হবেন, তাদের অনেকেই আগামী শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় থাকবেন। তাছাড়া আগামী সোমবার (১৬ মার্চ) ভোট নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ওই ভোট নির্ঘণ্ট ঘোষণার পরেই ১৫০ আসনের প্রার্থী তালিকা জানানো হবে। মূলত যারা দলের পরীক্ষিত নেতা-কর্মী এবং দুর্দিনে সংগঠনের সঙ্গে ছিলেন, তাদের প্রার্থী করার দিকে জোর দেওয়া হয়েছে। সিপিএম পন্থী দু-একজন বুদ্ধিজীবীকেও প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্কিত বেশ কয়েকজন বিধায়ককে এবার আর না দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তার মধ্যে এক তারকা বিধায়ক রয়েছে। তাছাড়া চরিত্রে ‘দাগ’ রয়েছে, এমন কাউকেও প্রার্থী করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি