এই মুহূর্তে

দেশের ধনী পুরসভা মুম্বইয়ের মেয়র হচ্ছেন বিজেপির রীতু তাওড়ে, ডেপুটি মেয়র শিন্ডে সেনার

নিজস্ব প্রতিনিধি:‌ সদ্য বৃহম্মবই পুরসভার নির্বাচন হয়ে গিয়েছে। এবার মেয়র এবং ডেপুটি মেয়র কারা হবে সেটা বেছে নেওয়ার পালা। এই আবহে বিজেপি–শিন্ডে সেনা মহাযুতি জোট মুম্বইয়ের মেয়র পদের জন্য রীতু তাওড়েকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আর ডেপুটি মেয়র পদের জন্য শিন্ডে সেনার নেতা তথা কর্পোরেটর সঞ্জয় শংকর ঘাড়িকে মনোনীত করা হয়েছে। দুটি পদের জন্য নির্বাচন হবে বুধবার, ১১ ফেব্রুয়ারি। আর তা হবে বিএমসি সদর দফতরে অনুষ্ঠিত হবে।

এদিকে ২০২৬ সালের বিএমসি নির্বাচনে বিজেপি ৮৯টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। আর তাদের জোটসঙ্গী, শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনা ২৯টি আসন পায়। আর তাই বৃহন্মুম্বই পুরসভার মেয়র হচ্ছেন বিজেপি নেত্রী রীতু তাওড়ে এবং ডেপুটি মেয়রের পদে বসছেন শিবসেনা (শিন্ডে শিবির) নেতা সঞ্জয় শংকর ঘাড়ি। এনসিপি (শরদ পাওয়ার গোষ্ঠীর) কাউন্সিলর অজিত রাওরানে মহাযুতিকে সমর্থন করেছেন। এই সমর্থনের ফলে বিজেপি–নেতৃত্বাধীন মহাযুতি মোট ১১৯টি আসন নিশ্চিত করেছে। আর তার জেরে জোটটিকে শাসন ক্ষমতায় নিয়ে এসেছে।

অন্যদিকে জানুয়ারি মাসে রাজ্যের নগর উন্নয়ন দফতর কর্তৃক অনুষ্ঠিত একটি লটারির মাধ্যমে মেয়র পদ মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছিল। গত দু’‌সপ্তাহ ধরে বেশ কয়েকজন বিজেপি কর্পোরেটর—প্রীতি সাতাম, অলকা কেরকার, রীতু তাওড়ে এবং রাজশ্রী শিরওয়াডকর—এই পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছিলেন। তবে বিজেপি কঠোর গোপনীয়তা বজায় রেখেছিল নাম প্রকাশের ক্ষেত্রে। এমনকী শেষ মুহূর্ত পর্যন্ত তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেনি। তাই এই নিয়ে কৌতূহল চরমে উঠেছিল। অবশেষে নাম দুটি প্রকাশ্যে এসেছে। সুতরাং তা নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে।

এছাড়া মনোনয়নপত্র জমার দিন, বিজেপি–শিবসেনা (শিন্ডে) জোট বিএমসি সদর দফতরে বিজেপির দলীয় কার্যালয়ে একটি বৈঠক করে। ওই বৈঠক শেষে বিজেপি মুম্বইয়ের সভাপতি অমিত সাতম ঘাটকোপারের বিজেপি কাউন্সিলর রীতু তাওড়েকে জোটের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। শিন্ডে শিবসেনার নেতা রাহুল শেওয়ালে দহিসরের দ্বিতীয় মেয়াদের কাউন্সিলর সঞ্জয় সিং ঘাড়িকে ডেপুটি মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। আজ, শনিবার উভয় প্রার্থী বিএমসি পৌর সচিব মঞ্জিরি দেশপান্ডের কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এই ক্ষণটিকে ‘‌ঐতিহাসিক মুহূর্ত’‌ হিসেবে বর্ণনা করে রীতু তাওড়ে তাঁর ওপর আস্থা রাখার জন্য দলের নেতৃত্বকে ধন্যবাদ জানান। এই বিষয়ে সাতম বলেন, ‘‌নতুন প্রশাসন মুম্বইকে দুর্নীতিমুক্ত করার উপর মনোযোগ দেবে এবং মুম্বইবাসীর সমর্থন ও আস্থা নিয়ে কাজ করবে।’‌ আর শিন্ডে শিবিরের নেতা রাহুল শেওয়ালে বলেছেন, ডেপুটি মেয়রের কার্যকাল হবে এক বছর তিন মাস। এখন পর্যন্ত এই পদটি সাধারণত আড়াই বছরের জন্য নির্ধারিত। তবে বিএমসি’‌তে শিন্ডে শিবিরের দলনেতা আমে ঘোলে স্পষ্ট করেন, ডেপুটি মেয়রের পদের জন্য আড়াই বছরের কার্যকাল নির্দিষ্ট বলে আনুষ্ঠানিক নির্দেশ নেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘন ঘন গর্ভধারণ ? সন্তান জন্মের সঠিক ব্যবধান নিয়ে অবাক করা তথ্য দিলেন চিকিৎসকরা

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করছে কর্নাটক সরকার

অক্ষয় তৃতীয়া থেকেই খুলছে চারধামের দ্বার, আজ থেকেই শুরু অনলাইন রেজিস্ট্রেশন

রোগীর চিকিৎসায় ব্যস্ত, আচমকাই চেম্বারে ঢুকে ডাক্তারকে গুলি করে পালাল দুষ্কৃতীরা

ইরান যুদ্ধের জের, শুক্র সকালেই ধস শেয়ার বাজারে

ভারতের জন্য সুখবর, রাশিয়ার তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 3 - 1
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 3 - 1
Match Status
Loading...
Powered by Ei Muhurte