বন্ধ ঘর থেকে উদ্ধার দুই বৃদ্ধার দেহ! কাজে এসে যা দেখলেন পরিচারিকা…

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধ বাড়ির মধ্যে থেকে উদ্ধার দুই বৃদ্ধার দেহ। মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। দেহ উদ্ধারের পরেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। জানা গিয়েছে বাড়ির পরিচারিকা প্রথমে বাড়ি এসে বিষয়টি জানতে পারেন।  খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। 

ঘটনাটি ঘটেছে দিল্লির নিউ রাজেন্দ্র নগরের আর ব্লকে। জানা গিয়েছে দুই বৃদ্ধা একই বাড়িতে থাকতেন। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৮০ বছর। দুজনের মৃতদেহ বাড়ির দুই জায়গায় পড়ে থাকতে দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর ওই বাড়িতে গত দুদিন ধরে পরিচারিকা কাজে বাড়িতে আসেননি। বৃহস্পতিবার সকালে কাজে এসে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান। বারবার ধাক্কা দেওয়ার পরেও দরজা না খোলায় তাঁর সন্দেহ হয়। তিনি প্রতিবেশীদের খবর দেন। গেট ভেঙে ভেতরে ঢুকে দুই বৃদ্ধাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

আরও পড়ুন: সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

পুলিশের অনুমান সম্ভবত দুদিন আগেই তাঁদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দিল্লি পুলিশ ও একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের মতে, দুজনের শরীরেই কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে । দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের