লিভ ইন পার্টনারকে ৩৫ টুকরো, দিল্লিতে হাড়হিম করা হত্যাকাণ্ড

লিভ ইন পার্টনারকে ৩৫ টুকরো করে ছড়িয়ে দিল এক যুবক। তরুণীর অপরাধ, তিনি খুনিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এই হত্যাকাণ্ড ঘটেছে দিল্লিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি : নৃশংস শব্দটাও হার মানবে তার কাছে।  লিভ ইন পার্টনারকে ৩৫ টুকরো করে ছড়িয়ে দিল এক যুবক। তরুণীর অপরাধ, তিনি খুনিকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। এই হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটেছে রাজধানী দিল্লিতে। খুনিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, আফতাব আমিন পুনাওয়ালা নামে এক যুবক ২৬ বছরের শ্রদ্ধা নামে এক তথ্য প্রযুক্তি কর্মীর সঙ্গে দিল্লির মেহেরুলিতে লিভ টুগেদার করছিল। গত মে মাসের ১৮ তারিখ পুনাওয়ালা শ্বাসরোধ করে শ্রদ্ধাকে খুন করে। তারপর দেহটিকে ৩৫ টুকরো করে সে। টুকরোগুলিকে রাখতে একটি ফ্রিজ কেনে পুনাওয়ালা। তারপর ১৮ দিন ধরে ওই টুকরোগুলিকে দিল্লির বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। এতদিন ধরে বিষয়টি প্রকাশ পায়নি। বেশ কিছুদিন ধরে মেয়ের ফোন না পেয়ে এ মাসের ৮ তারিখ দিল্লি আসেন শ্রদ্ধার বাবা বিকাশ মদন। মেয়ের খোঁজ না পেয়ে মেহেরুলি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে গত শনিবার পুনাওয়ালাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই আসল ঘটনার কথা জানা যায়।

পুলিশ সূত্রের খবর, শ্রদ্ধা মুম্বইতে এক তথ্য প্রযুক্তি সংস্থার কল সেন্টারে কাজ করতেন। সেখানেই পুনাওয়ালার সঙ্গে তাঁর পরিচয় হয়। পড়ে তা বন্ধুত্বে পরিণত হয়। দু’জন লিভ টুগেদার করতে থাকেন। শ্রদ্ধার বাড়ির লোক এই সম্পর্ক মেনে না নেওয়ায় দু’জনে দিল্লিতে এসে বসবাস শুরু করেন। জেরায় খুনি পুনাওয়ালা জানিয়েছে, শ্রদ্ধা বিয়ের জন্য খুব চাপ দিচ্ছিল। তাই তাঁকে খুন করে সে। পুলিশ এখন ৩৫ টুকরো হয়ে যাওয়া দেহের খোঁজ করছে।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক