পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

গত ৩০ এপ্রিল নিতিন তিলকরের সঙ্গে বিয়ে হয়েছিল মহারাষ্ট্রের থানের বাসিন্দা বিশাখার। গত মঙ্গলবার (১৬ জুন) সকালে শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্বিশা শর্মার পর আবারও পণে বলি! শ্বশুরবাড়ি থেকে আবারও নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার। মাস খানেক আগে অভিনেত্রী তথা মডেল ত্বিশা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয় তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে। পণের দাবিতেই তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ত্বিশার মৃত্যু কী ভাবে, তা নিয়ে মধ্যপ্রদেশ হাই কোর্টেও মামলা গড়িয়েছে। ত্বিশার স্বামী এবং শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সেই ঘটনা উস্কে দিল বিশাখা তিলকর নামে আরও এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পণের দাবিতে অত্যাচারের অভিযোগ উঠেছে বিশাখার স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, গত ৩০ এপ্রিল নিতিন তিলকরের সঙ্গে বিয়ে হয়েছিল মহারাষ্ট্রের থানের বাসিন্দা বিশাখার। গত মঙ্গলবার (১৬ জুন) সকালে শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, বিয়ের কয়েকদিন পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পণের জন্যে চাপ দেওয়া শুরু করেন। বিশাখার স্বামী নিতিন পেশায় একজন চিকিৎসক। বিয়ের পর থেকেই তিনি বিশাখাকে সন্দেহ করতেন। কার সঙ্গে কথা বলছেন, কোথায় যাচ্ছেন, স্ত্রীর সবটাতেই নজনদারি চলত নিতিনের। এমনকি বাড়িতে স্ত্রীর সমস্ত কার্যকলাপের উপর নজর রাখার জন্যে গোপন ক্যামেরা লাগিয়েছিলেন তিনি।

পরিবারের আরও দাবি, বিশাখাকে বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা ও সোনার গহনা নিয়ে আসার জন্যে চাপ দিত তাঁর শ্বশুরবাড়ির লোকজন। বিশাখা তাঁদের কথা না শুনলেই তাঁকে মারধর করত। বিশাখা যদি প্রতিবেশীদের সঙ্গে কথা বলত, তাও তাঁকে মারধর করত। এই কাজে বিশাখার স্বামীকে সহযোগিতা করতেন তাঁর শাশুড়ি ছায়া এবং দেওর-ননদ। ইতিমধ্যেই বিশাখার স্বামী, শাশুড়ি ও দেওরকে গ্রেফতার করেছে পুলিশা বিশাখার এক আত্মীয়ের দাবি, অত্যাচারের কথা বাপের বাড়িতে জানাতেই তাঁদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশাখার বাবা-মা। মঙ্গলবারই তাঁকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু ওই দিনই তাঁর মৃত্যুর খবর পান তাঁরা। এরপরেই তাঁরা বিশাখার স্বামী, শাশুড়ি এবং দেওরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, সেই ভিত্তিতে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে।

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী