চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বই বিমানবন্দর ও তাজ হোটেলে বোমা হামলার হুমকি, তদন্ত শুরু পুলিশের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং তাজমহল প্যালেস হোটেলে বোমা হামলার হুমকি মেল আসে মুম্বই বন্দর পুলিশের কাছে। সূত্রে জানা গিয়েছে, এই ই-মেলটি সরাসরি পুলিশের অফিসিয়াল আইডিতে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, হুমকি মেলটিতে সন্ত্রাসী আফজল গুরু এবং সাইবাবু শঙ্করের (শৈবকুন শঙ্কর নামেও পরিচিত) মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করা হয়েছিল। এই ই-মেলে অভিযোগ করা হয়েছে যে তাদের “অন্যায়ভাবে” ফাঁসি দেওয়া হয়েছিল। এই যুক্তি ব্যবহার করে, মুম্বই শহরের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে আসন্ন আক্রমণের হুমকি দেওয়া হয়েছে।

শনিবার মুম্বই বন্দর পুলিশের হাতে এই ই-মেলটি আসার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করা হয়েছে। বিমানবন্দর এবং হোটেল প্রাঙ্গণ স্ক্যান করার জন্য দল মোতায়েন করা হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু বা কার্যকলাপ লক্ষ্য করা যায়নি।

 

মুম্বই পুলিশের কর্তৃপক্ষ ইতমধ্যেই ই-মেলের উৎস খুঁজে বের করার কাজ শুরু করে দিয়েছে। জানা গিয়েছে, তাঁরা হুমকির পিছনে থাকা ব্যক্তিদেরও শনাক্ত করার চেষ্টা করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং তাজমহল প্যালেস হোটেলে নিরাপত্তা আরও কোঠর ও আঁটসাঁট করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মত আরও এক ঘটনা, গ্রেফতার এনজিও চেয়ারম্যান

বদ্রীনাথে দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস দিয়ে সেবা, জানুন প্রাচীন প্রথা সম্পর্কে

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ