চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২২টি ‘ভুয়ো’ নামের পাশে মডেলের ছবি, আসল সত্য জানালেন খোদ ল্যারিসা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : হরিয়ানাতে ভুয়ো ভোটারে জয়লাভ করেছে বিজেপি। এমন অভিযোগ আগেই তুলেছিলেন। বুধবার নথি তুলে সেটা দেখালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এক ব্রাজিলিয়ান মডেলের ছবি হরিয়ানার ভোটার লিস্টে ২২বার রয়েছে। এই বিষয়টি সামনে আসার পরেই মুখ খুলেছেন ব্রাজিলিয়ান মডেল ল্যারিসা। তিনি বলেছেন, তাঁর ছবি ব্যবহার করা হয়েছিল। তিনি এই বিষয়ে কিছুই জানতেন না।

জানা গিয়েছে, বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এক তরুণীর ছবি দেখিয়ে কংগ্রেস সংসদ রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন হরিয়ানার বিধানসভা নির্বাচনে দশটি পৃথক বুথের ভোটার তালিকায় ২২ বার নাম রয়েছে তাঁর। ভুয়ো নামের পাশে তাঁর ছবি একাধিকবার ব্যবহার করা হয়েছে। তাঁর আরো অভিযোগ, হরিয়ানাতে ২ কোটি ভোটার রয়েছে। তার মধ্যে ২৫ লক্ষই ভুয়ো। মডেলের ছবির পাশে কখনো ভোটারের নাম সীমা কখনো স্মৃতি কখনো সরস্বতী। সেই স্বপক্ষে প্রমাণ দেখিয়েছেন কংগ্রেস নেতা।

এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিও পোস্ট করেছেন ব্রাজিলিয়ান মডেল ল্যারিসা। তিনি বলেছেন, তার মডেলিং করার সময়ের ছবি ব্যবহার করা হয়েছে। বর্তমানে তিনি ইনফ্লুয়েসার এবং পেশাদার হেয়ার স্টাইলিস্ট। তার সঙ্গে ভারতীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। তিনি কোনদিন ভারতে আসেননি বলেও জানিয়েছেন। তিনি ভারতের ভোটার ভেবে অনেকেই তাকে মেসেজ করেছেন কিন্তু তিনি কোনোভাবেই ভারতের সঙ্গে যুক্ত নন।

তিনি আরও বলেছেন, ভারতীয়দের তিনি খুবই ভালোবাসেন। ছবিটা তাঁর হলেও ভারতে কোনওদিন আসেননি। ভোট দেওয়া কোনওভাবেই সম্ভব নয়। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর প্রোফাইলে ভারতীয় ফলোয়ারের সংখ্যা বেড়ে গিয়েছে। জানা গিয়েছে, হরিয়ানায় ভোটার তালিকার পাশাপশি গত আট বছরে নানা সময়ে নানা ধরনের বিজ্ঞাপন ও প্রতিবেদনে ল্যারিসার ছবি ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ