Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘যোধাবাঈ-আকবরের বিয়ের গল্প সাজানো’, নয়া ইতিহাস পাঠ দিলেন রাজস্থানের রাজ্যপাল ভাগাড়ে

ব্রিটিশ ঐতিহাসিকদের প্রভাবের কারণে ভারতীয় ইতিহাসে বেশকিছু ভুল তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। যার মধ্যে উল্লেখিত রয়েছে যোধাবাঈ এবং মোঘল সম্রাট আকবরের বিবাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! এতদিন সবাই জেনে এসেছেন, রাজপুত কন্যা যোধাবাঈকে বিবাহ করেছিলেন মোঘল সম্রাট আকবর।  যোধাই হলেন সম্রাট জাহাঙ্গীরের মাতা। ১৫৬২ সালে হিন্দু রাজকন্যা তথা রাজা ভারমলের কন্যা রানি যোধাবাঈ-এর সঙ্গে বিবাহ হয় মুসলিম সম্রাট আকবরের। এবং তিনিই ছিলেন আকবরের সবথেকে প্রিয় স্ত্রী। কিন্তু এতদিনের মোঘল সাম্রাজ্যের এই গুরুত্বপূর্ণ ইতিহাস এক ঝটকায় মিথ্যা প্রমাণিত করলেন রাজস্থানের রাজ্যপাল হরিভাউ ভাগাড়ে। তিনি দাবি করেছেন যে, ব্রিটিশ ঐতিহাসিকদের প্রভাবের কারণে ভারতীয় ইতিহাসে বেশকিছু ভুল তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। যার মধ্যে উল্লেখিত রয়েছে যোধাবাঈ এবং মোঘল সম্রাট আকবরের বিবাহ। এটাই মোঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অধ্যায় বলে দাবি করেছেন ব্রিটিশ ঐতিহাসিকরা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য।

বুধবার সন্ধ্যায় উদয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের ‘শিক্ষিত’ গভর্নর ভাগাড়ে কয়েকশো বছরের ইতিহাসকে মিথ্যা প্রমাণিত করে জানালেন যে, আকবরের আত্মকাহিনী আকবরনামায় যোধাবাঈ এবং আকবরের বিয়ের কোনও উল্লেখ নেই। এমনকী যোধা এবং আকবরের বিয়ে নিয়ে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছিল। ইতিহাসের বইগুলিও একই কথা বলে। কিন্তু সম্পূর্ণ মিথ্যা তথ্য লিপিবদ্ধ করা হয়েছে ইতাহাসের পাতায়। তাঁর কথায়, ‘রানি যোধাবাঈ-এর পিতা রাজপুত রাজা ভারমল তাঁর এক দাসীর মেয়েকে আকবরের সঙ্গে বিয়ে দিয়েছিলেন।’ এদিকে ইতিহাস বলছে, রাজপুতের সঙ্গে যুদ্ধের সময় আকবরকে বাগে আনতে নিজের মেয়ের সঙ্গে মোঘল সম্রাটের বিয়ে দিয়েছিলেন ভারমল। যদিও কথিত আছে যে, রানি যোধাবাঈ-এর অপরূপ সৌন্দর্যে পাগল হয়ে গিয়ে ছিলেন আকবর। তাই যুদ্ধ বন্ধের জন্যে তিনিই ভারমল কন্যার বিয়ের প্রস্তাব পাঠান। এবং যোধাবাঈ-এর অসম্মতিতেই তাঁর সঙ্গে বিবাহ হয় আকবরের। কিন্তু রাজস্থানের রাজ্যপাল কয়েকশো বছরের ইতিহাসকে যেন নিমেষেই ভুল প্রমানিত করলেন। গভর্নরের মন্তব্য ১৫৬৯ সালে ভারমলের মেয়ে এবং আকবরের মধ্যে বিবাহের ঐতিহাসিক বিতর্ককে পুনরুজ্জীবিত করল।

গভর্নর ভাগাড়ে আরও বলেন যে, “ব্রিটিশরা আমাদের বীরদের ইতিহাস বদলে দিয়েছে। তারা এটি সঠিকভাবে লেখেনি। তাদের ইতিহাসের সংস্করণটি প্রাথমিকভাবে গৃহীত হয়েছিল।” পাশাপাশি তিনি রাজপুত শাসক মহারাণা প্রতাপের আকবরকে পাঠানো একটি চুক্তিপত্র কেও সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে অভিহিত করেন। তিনি জানান যে, মহারাণা প্রতাপ কখনও তার আত্মসম্মান কে আপস করেননি। ইতিহাসে, আকবর সম্পর্কে বেশি এবং মহারাণা প্রতাপ সম্পর্কে কম শেখানো হয়। নতুন জাতীয় শিক্ষা নীতিতে, আমাদের সংস্কৃতিতে নতুন প্রজন্মকে ভুলভাল ইতিহাস জানানো হচ্ছে। মহারাষ্ট্রের সম্ভাজিনগরে তাঁর সম্মানে মহারাণা প্রতাপের একটি অশ্বারোহী মূর্তি স্থাপন করা হয়েছে।’ বিজেপি রাজ্যপাল ভাগাড়ের মন্তব্যের ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। নেটিজেনরা রাজ্যপালের বিরোধিতা করে জানিয়েছেন যে, তাঁর পদবীতে যেমন রয়েছে ভাগাড়, তেমনি তাঁর পেটেও রয়েছে ভাগাড়ের বিদ্যা।

নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই, কত ভোট পেলেন?

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি