বৌদির বেডরুমে সিসিটিভি ক্যামেরা বসালেন দেওর, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি: পণপ্রথা এখনও সমাজের কাছে বিরাট বড় ব্যাধি। সেই পণের জন্য বাড়ির গৃহবধূর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে শ্বশুরবাড়ির সদস্যরা তা ভাবলেই শিউড়ে উঠছেন অনেকে। এক মহিলা অভিযোগ করেছেন শ্বশুরবাড়ির দাবি করা অতিরিক্ত যৌতুক দিতে না পারার কারণে তাঁর উপর শুধু অত্যাচার করা হয়নি বরং তাঁর উপর নজরদারি করতে রান্নাঘর এবং শোবার ঘরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। এই কাজ করেছেন তাঁর দেওর। বিষয়টি জানাজানি হতেই উঠেছে সমালোচনার ঝড়।

ঘটনাটি ঘটেছে আগ্রার ট্রান্স-যমুনা এলাকায়। ২০১৯ সালের ১২ মার্চ হিন্দু রীতি অনুসারে কপিল দেবের  সঙ্গে ওই মহিলার বিয়ে হয়েছিল । মহিলার বাবা-মা জানিয়েছেন তাঁদের মেয়ের বিয়েতে ১৫ লক্ষ টাকারও বেশি খরচ হয়েছিল। এর মধ্যে ছিল সোনা-রুপোর গয়না, আসবাবপত্র, বাসনপত্র, ইলেকট্রনিক্স, পোশাক, নগদ ৫.৫১ লক্ষ টাকা এবং একটি বুলেট মোটরসাইকেল। এত কিছু দেওয়ার পরেও তার শ্বশুরবাড়ির লোকেরা সন্তুষ্ট ছিলেন না। নির্যাতিতার অভিযোগ,  বিয়ের পরপরই একটি ওয়াগন-আর গাড়ি এবং ২ লক্ষ টাকা নগদ দাবি করে শ্বশুরবাড়ির সদস্যরা। সেই দাবি পূরণ না হলে তাঁকে ক্রমাগত   কটূক্তি, গালিগালাজ এবং শারীরিক নির্যাতন করা হয়। মহিলা জানিয়েছেন তাঁর তার দুই ছেলে রয়েছে । একজনের বয়স  ৪ বছর বয়সী কুনাল এবং একজনের বয়সদ মাত্র  ২ মাস। দ্বিতীয় সন্তানের জন্মের পরেও অত্যাচার চালানো হয় বলেই অভিযোগ। 

আরও পড়ুন: লাইভের সময় সরল ‘বিউটি ফিল্টার’, আসল রূপ সামনে আসতেই জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের সঙ্গে যা ঘটল…

এই ঘটনার সবচেয়ে লজ্জার দিক হল, মহিলার দেওর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন। বৌদির ব্যবহার করা রান্নাঘর এবং শোবার ঘরে নরজদারি করতেই এই কাজ করা হয়।  নির্যাতিতার দাবি,  তাঁকে  মানসিকভাবে নির্যাতন এবং অপমান করার জন্য এটি করা হয়েছিল। যখন তিনি ক্যামেরাগুলি  সরাতে   বা রেকর্ডিং বন্ধ করতে বলেন, তখন  সমস্যা আরও বেড়ে যায়। মহিলার আরও অভিযোগ,  ২০২৫ সালের ১২ ডিসেম্বর তাঁকে তাঁর দুই নিষ্পাপ ছেলের সঙ্গে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই সময়, ছোট ছেলে, রিয়াংশের অবস্থা আশঙ্কাজনক ছিল। মহিলা জানান,  শ্বশুরবাড়ির সদস্যরা চিকিৎসার খরচ দিতে অস্বীকার করলে তাঁর বাবা-মা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেছিলেন এবং সমস্ত খরচ বহন করেছিলেন। যৌতুক এবং তাঁর সমস্ত জিনিস শ্বশুরবাড়ির লোকদের দখলে, এবং  সেগুলি ফেরত দিতে  চাইছে না বলেও অভিযোগ করেছে মহিলা।  অভিযোগের ভিত্তিতে, পুলিশ তদন্ত শুরু করেছে। 

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন