দীর্ঘ ২৫ মিনিট থারের চাকার নীচে আটকে ব্যবসায়ী, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি: আমার এমন এক সময়ে বসবাস করছি যেখানে কিছু একটা ঘটলেই তা ভাইরাল হতে এক মুহূর্ত সময় লাগে না। উত্তরপ্রদেশে এমনই এক হাড় হিম করা ঘটনা ভাইরাল হয়েছে। লখনউয়ের অভিজাত বিভূতি খাণ্ড এলাকায় একটি থারের ধাক্কায় ব্যবসায়ী পবন প্যাটেল গুরুতর আহত হন। চালক গাড়ি চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। পবন প্যাটেলের উভয় পা চাকার নিচে চলে যায় এবং তিনি প্রায় ২৫ মিনিট ধরে আটকে পড়ে ছিলেন।

দুর্ঘটনার পরেই এলাকাজুড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ছুটে আসেন স্থানীয়রা। তারাই সকলে আহত ব্যবসায়ীকে উদ্ধার করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ২৫ মিনিট পর পবন প্যাটেল নামের ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুলিশ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। সেই ভিডিওতে দুর্ঘটনাস্থলে প্রচুর ভিড় জমে থাকতে দকেহা গিয়েছিল। থারের চাকার নিচে আটকা পড়া পবন প্যাটেল যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু তিনি এমন ভাবে আটকে গিয়েছিলেন যে তাঁকে উদ্ধার করা কঠিন ছিল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ২৫ মিনিটের লড়াইয়ের পর অবশেষে তাকে গাড়ির নিচ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।   বর্তমানে ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশের ঘটনার তদন্ত করছে। বিভূতি খণ্ড পুলিশের মতে, গাড়িটি পিছিয়ে নিয়ে আসার সময় অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ দুই সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এটি কেবল একটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ ছিল তা নির্ধারণের জন্য পুলিশ ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছে।

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে