উত্তরাখণ্ডে ১৫০ মিটার গভীর নদীতে পড়ে গেল জিপ, আট যাত্রীর মৃত্যু, আহত তিন

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: ফের ভয়াবহ দুর্ঘটনা দেবভূমি উত্তরাখণ্ডে। মঙ্গলবার (১৫ জুলাই) পিথোরাগড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ১৫০ মিটার নিচের নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি জিপ। ওই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন গাড়িতে থাকা আট যাত্রী। তার মধ্যে এক স্কুল পড়ুয়াও রয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিথোরাগড়ের পুলিশ সুপার রেখা যাদব জানিয়েছেন, এদিন দুপুরে থল-পিথোরাগড় জাতীয় সড়ক ধরে মুবানি থেকে বোকেটা যাচ্ছিল যাত্রীবোঝাই একটি জিপ গাড়ি। গাড়িতে চালক ও খালাসি সহ মোট ১১ জন ছিলেন। মুবানির কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে যায় গাড়িটি। তার পরে বেশ কয়েক পাক খেয়ে ১৫০ মিটার নিচে নদীতে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে যান। পরে স্থানীয়দের কাছে খবর পেয়েই পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা দুর্ঘটনাস্থলে পৌঁছন। বেশ কয়েকবার পাথরে ধাক্কা খাওয়ায় গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, গাড়ির ভিতর থেকে ৮ জনের নিথর দেহ উদ্ধার করা হয়। তিন জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তিন জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। লাগাতার বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে মনে করছন উদ্ধারকারীরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২