রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

Share:

নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: ভগবান রামচন্দ্রের নামাঙ্কিত অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে আট জনের নামে এফআইআর দায়ের হয়েছে। আর ওই এফআইআর দায়েরের খানিকবাদেই অনুকল্প মিশ্র ও লবকুশ মিশ্র নামে মন্দিরের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা মন্দিরের টাকা গোনার কাজে নিয়োজিত ছিলেন। দুজনকে গ্রেফতারের পাশাপাশি এফআইআরে নাম তাকা আরও চার জনকে পুলিশ আটক করেছে। ওই চার জন হলেন-অবিনাশ ত্রিপাঠী, করুণেশ পাণ্ডে, সুভাষ চন্দ্র এবং মণীশ যাদব।

গত ৭ জুন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব অভিযোগ করেন, ‘রাম মন্দিরে ভক্তদের দেওয়া প্রায় ২০০ কোটি টাকা চুরি হয়েছে। পরিকল্পিতভাবেই এই বিপুল সংখ্যক টাকা হাতিয়েছেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সঙ্গে জড়িতরা।’ এই চুরির বিষয়ে আদালতের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করা উচিত বলেও দাবি করেছিলেন তিনি। যদিও বিশ্ব হিন্দু পরিষদের তরফে অখিলেশের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক অলোক কুমার পাল্টা অভিযোগ করেন, ‘২০২৭ সালের বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই এমন ভিত্তিহীন অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি ও কংগ্রেস।’

রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়ে যায় যোগী আদিত্যনাথের সরকার। অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়। গতকাল বুধবার (২৪ জুন) বিশেষ তদন্তকারী দলের তরফে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়। সূত্রের খবর, ওই তদন্ত রিপোর্টে চাঁদা চুরির অভিযোগ মনগড়া নয় বলে জানানো হয়। চাঁদা চুরি কাণ্ডে ১৭ জন জড়িত বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। বিশেষ তদন্তকারী দলের রিপোর্টের প্রেক্ষিতে রাম জন্মভূমি কোতোয়ালি থানায এফআইআর দায়ের করা হয়।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক