২০২৬ সাল থেকে বছরে ২ বার নেওয়া হবে CBSE-র দশম শ্রেণির পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বছর অর্থা‍ৎ ২০২৬ সাল থেকে দশম শ্রেণির পরীক্ষার নিয়মে বড় বদল আনল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বুধবার সিবিএসই’র পরীক্ষা নিয়ামক সংয়ম শ্রীবাস্তব জানিয়েছেন, ‘২০২৬ সাল থেকে বোর্ডের দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে দু’বার। প্রথমবার কোনও বিষয়ে পরীক্ষা প্রত্যাশা মতো নাহলে, সেই বিষয়ে নম্বর বাড়ানোর জন্য দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ পাবেন পড়ুয়ারা।’ পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ কমাতে এবং মূল্যায়ন প্রক্রিয়াকে আরও উন্নত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও সব পরীক্ষার্থী দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ পাবে না। তিন বা তিনের বেশি বিষয়ে ফেল করা পড়ুয়াদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।

গত ফেব্রুয়ারি মাসেই জাতীয় শিক্ষানীতির সঙ্গে সঙ্গতি রেখে বছরে দু’বার দশম শ্রেণির পরীক্ষা চালু করার খসড়া তৈরি করা হয়েছিল। সেই খসড়াকে অনুমোদন দিয়েছে সিবিএসই পরিচালন সমিতি। নতুন নিয়মে সিবিএসই-র দশম শ্রেণির প্রথম পরীক্ষা হবে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চের মধ্যে।। আর দ্বিতীয় পরীক্ষা হবে ৫ মে থেকে ২০ মে। প্রথম পরীক্ষায় সকল পড়ুয়াদের বসা বাধ্যতামূলক। কিন্তু মে মাসে দ্বিতীয় পরীক্ষা ঐচ্ছিক। অর্থাৎ তা বাধ্যতামূলক নয়। তবে কোনও পরীক্ষার্থী চাইলে দ্বিতীয় পরীক্ষায় বসতে পারেন। দুই ধাপের মধ্যে যে পরীক্ষায় বেশি নম্বর মিলবে, সেটিই চূড়ান্ত ফল বলে গণ্য হবে। পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্তকরণের সময়ে অবশ্য দুটি পরীক্ষার জন্য নির্ধারিত ফি জমা করতে হবে পড়ুয়াদের।

সিবিএসই চেয়ারম্যান রাহুল সিংহ জানিয়েছেন, ‘শিক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ এবং যোগ্য সকল শিক্ষার্থী বিজ্ঞান, গণিত, সামাজিক বিজ্ঞান এবং দুটি ভাষা পত্রের মধ্যে তিনটি বিষয়ের যে কোনও একটিতে তাদের পারফর্ম্যান্স উন্নত করতে পারবে। দ্বিতীয় পরীক্ষাটি সম্পূর্ণরূপে ঐচ্ছিক।’

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল