বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা মুখ্য নির্বাচন কমিশনারের, জরুরি অবতরণ হেলিকপ্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি, পিথোরগড়: বড় সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। বুধবার (১৬ অক্টোবর) মাঝ আকাশে প্রতিকুল আবহাওয়ার মুখে পড়ে তাঁকে বহনকারী হেলিকপ্টার। পরিস্থিতি বিপজ্জনক বুঝেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন হেলিকপ্টারের চালক। মুনসিয়ারির কাছে প্রত্যন্ত গ্রাম রালামে নিরাপদেই অবতরণ করান হেলিকপ্টারটি। মুখ্য নির্বাচন কমিশনার সুস্থ রয়েছেন বলেই সরকারি সূত্রে জানা গিয়েছে।

জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে উত্তরাখণ্ডের উপ মুখ্য নির্বাচনী আধিকারিক  বিজয় কুমার জোগদণ্ডেকে নিয়ে মিলম যাচ্ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁদের বহনকারী হেলিকপ্টারটি আকাশে ওড়ার খানিকবাদেই প্রতিকুল আবহাওয়ার মধ্যে পড়ে। বিপদ বুঝে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন হেলিকপ্টারের পাইলট। কোনও ঝুঁকি না নিয়েই মুনসায়েরির কাছে রালমে জরুরি অবতরণ করেন তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবারই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোট নির্ঘন্ট ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ৬ বিধানসভা আসন-সহ সারা দেশের ৪৮ বিধানসভা কেন্দ্র এবং ওয়ানাড ও নানদেড় লোকসভা আসনের উপনির্বাচনের নির্ঘন্টও ঘোষণা করা হয়েছিল। যদিও দেশের ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই বিতর্কিত হয়ে পড়েছেন ১৯৮৪ ব্যাচের আইএএস আধিকারিক রাজীব কুমার। বিরোধীদের অভিযোগ, সাংবিধানিক পদে বসে বিজেপির এজেন্টের মতোই কাজ করছেন তিনি।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান