১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্বের কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরে শুরু হতে চলেছে জনগণনার কাজ। আগামী মাসের শুরু থেকেই এই কাজ শুরু হবে। প্রথম পর্বে বাড়িগুলোর তালিকা তৈরি করে গণনার কাজ শুরু হবে। এই কাজ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

জানা গিয়েছে, প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে একমাস করে এই কাজ চলবে। কোন রাজ্যে কবে কাজ হবে তা সেই রাজ্যেই নির্দিষ্ট করবে। রাজ্যের পক্ষ থেকে দেওয়া সময় অনুসারে বাড়ি বাড়িতে গিয়ে জনগণনার জন্য নির্দিষ্ট কর্মীরা কাজ করবেন। ২০১১ সালে জনগণনা হয়েছে। ২০২৬-২৭ সালের জনগণনা দুটি পর্বে অনুষ্ঠিত হবে। এইবার প্রথম সেলফ ইমিউনারেশনের সুযোগ মিলবে। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৬ মাস ধরে প্রথম পর্বের কাজ হবে। দ্বিতীয় পর্বের কাজ হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে।

জনগণনার সময় নাগরিকদের কোনও নথি জমা দিতে হবে না। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ শুরু হওয়ার আগে ১৫ দিনের একটি সময় থাকবে। সেই সময়ে পরিবারগুলো নিজেরাই তথ্য জমা দিতে পারবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে ২০২৭ সালের আদমশুমারিতে জাতি সম্পর্কিত তথ্য ডিজিটাল ভাবে সংগ্রহ করা হবে। এই পদক্ষেপের ফলে স্বাধীন ভারতে প্রথমবারের মতো সরকারি আদমশুমারিতে জাতি তথ্য অন্তর্ভুক্ত হবে।

ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ বলেছেন, “এবার সেলফ ইমিউনারেশনের মাধ্যমে মানুষ ডিজিটালভাবে নিজেদের তথ্য প্রবেশ করাতে পারবেন। কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ শুরু হওয়ার আগে ১৫ দিনের একটি সময় থাকবে, যে সময়ে পরিবারগুলো নিজেরাই তাদের তথ্য জমা দিতে পারবে। প্রথম পর্বের প্রশ্নগুলির জন্য বিজ্ঞপ্তি ২২ জানুয়ারি ২০২৬-এ জারি করা হয়েছিল। দ্বিতীয় পর্বের প্রশ্নগুলি চূড়ান্ত করার পর যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই আদমশুমারিতে জাতিগত গণনাও করা হবে, তাই সম্পর্কিত প্রশ্নগুলি দ্বিতীয় পর্বে অন্তর্ভুক্ত করা হবে। প্রথম পর্ব, অর্থাৎ গৃহ তালিকা এবং আবাসন আদমশুমারির জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সময়সীমা নির্ধারণ করেছে এবং ১১টি রাজ্য এপ্রিল মাসে এটি শুরু করবে। 

কীভাবে তথ্য সংগ্রহ হবে

জানা গিয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। এবং একটি ওয়েব পোর্টালে বিভিন্ন আদমশুমারির কার্যক্রম ও পর্যবেক্ষণ দেখা হবে। একটি ওয়েব ম্যাপিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়ির তালিকা ও ব্লক তৈরির কাজ করা হবে।  কিছু প্রশ্ন ঠিক করা হয়েছে। বাকি কিছু প্রশ্ন তৈরি করে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হবে। তারপর বাড়িতে বাড়িতে গিয়ে হবে তথ্য সংগ্রহের কাজ।

কী কী প্রশ্ন করা হবে

আদমশুমারি নম্বর কত, বাড়ির নম্বর, বাড়ির মেঝে কী সামগ্রী দিয়ে তৈরি? বাড়ির দেওয়াল কি সামগ্রী দিয়ে তৈরি? বাড়ির ছাদ কী দিয়ে তৈরি করা হয়েছে? কী কাজে বাড়িটি ব্যবহার করা হচ্ছে? বাড়িটির বর্তমান অবস্থা কেমন?  পরিবারে কতজন রয়েছেন? পরিবারের প্রধানের নাম, লিঙ্গ কী? পরিবারের প্রধান কি তফসিলি জাতি/তফসিলি উপজাতি/অন্যান্যদের অন্তর্ভুক্ত? পাশাপাশি প্রশ্ন করা হবে, বাড়ির মালিকানার অবস্থা। বাড়িতে ঘর সংখ্যা। পরিবারে বিবাহিত দম্পতি কতজন। পানীয় জলের প্রধান উৎস কী? পানীয় জলের উৎসের সহজলভ্যতা, আলোর মূল উৎস, শৌচাগারের সহজলভ্যতা সম্পর্কে জানতে চাইবে। টয়লেটের ধরণ, বাথরুমের সহজলভ্যতা। রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি সংযোগ রয়েছে কিনা।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ