‘চা-বিস্কুট নিয়ে অপেক্ষা করব’, ইডিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভায় রাহুল গান্ধির  ‘চক্রব্যুহ’ মন্তব্য ভালভাবে নেয়নি কেন্দ্রের মোদি সরকার। এই আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা । বৃহস্পতিবার গভীর রাতে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, ‘মনে হচ্ছে, দু-একজনের আমার ‘চক্রব্যুহ’ ভাষণটা ভালো লাগেনি। ইডির অন্দর থেকে আমি খবর পেয়েছি, আমার বিরুদ্ধে একটি তল্লাশির পরিকল্পনা করা হচ্ছে।  ‘

পাশাপাশি রাহুল জানান, ‘ আমি দু হাত খুলে চা-বিস্কুট নিয়ে অপেক্ষা করব। চলে আসুন।‘ কিন্তু  বিরোধী দলনেতা টুইটে  দু-এক বলতে কাকে বোঝাতে চাইলেন তা এখন স্পষ্ট নয়। তবে আচমকাই রাহুলের এই টুইট নিয়ে বেড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

বিরোধী দলনেতার  কোন বক্তব্য থেকে শুরু হয়েছে বিতর্ক ?  সোমবার বাজেট পেশের পর লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল   মহাভারত এবং কুরুক্ষেত্র যুদ্ধের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। তিনি বলেন, ‘ মহাভারতে ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যূহে বন্দি করে ৬ জন মিলে হত্যা করেছিল, ঠিক সেভাবে গোটা ভারতকে চক্রব্যূহে বন্দি করেছে পদ্মব্যূহ। পদ্মফুলের মতো আকার হওয়ার এমন বলা হত। ‘ তবে রাহুলের মতে এই ছয়জন  হলেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং দুই শিল্পপতি মুকেশ অম্বানী ও গৌতম আদানি।  স্বাভাবিকভাবেই এই বক্তব্য পর লোকসভার মধ্যেই বিজেপির সংসদরা সরব হয়েছিলেন ।  আর এবার ‘চক্রব্যূহ’ মন্তব্য নিয়ে ইডি তল্লাশি চালাতে পারে, এমনই আশঙ্কা করে  এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার