ছত্তিশগড়ে ‘লক্ষ্মীর ভান্ডারের’ টাকা পাচ্ছেন সানি লিওন! বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি : ছত্তিশগড়ের বস্তার জেলায় ‘মাহতারি বন্দন যোজনা’র সুবিধা নিচ্ছেন অভিনেত্রী ও প্রাক্তন পর্ণ তারকা সানি লিওন। তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু হয়েছে। বিষয়টি তার নজরে আসার পরে, কালেক্টর হারিস এস মহিলা ও শিশু উন্নয়ন দফতরের জেলা আধিকারিকদের ‘মাহতারি বন্দন যোজনা’-এর অনিয়মের তদন্ত করার নির্দেশ দেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের তালুর জেলায়।

তদন্তে নেমে জানা গিয়েছে, সুবিধা পেতে বলি তারকা সানি লিওনের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে এক ব্যক্তি বিরুদ্ধে। সেই অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকত ১০০০ টাকাও। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। তাঁর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনা সামনে আসার পর ওই অ্যাকাউন্টে আর সরকারি প্রকল্পের কোনও টাকা পাঠানো হচ্ছে না।

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে ছত্তিশগড়ের বিজেপি সরকারও রাজ্যের বিবাহিত মহিলাদের জন্য ‘মাহতারি বন্দনা যোজনা’ চালু করেছে। এই প্রকল্পের উপভোক্তাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। অভিযোগ, বীরেন্দ্র নিজের স্ত্রীর নাম সানি লিওন দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন। সম্প্রতি স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম এই বিষয়ে জানতে পারে।

বিষয়টি নজরে আসার পরেই টনক নড়ে কতৃপক্ষের। সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক হরিশ এস জানান, সানি লিওনের নামে খোলা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে। কী ভাবে ওই ব্যক্তি নিজের স্ত্রীর নাম ‘সানি লিওনে’ দিয়ে সরকারি প্রকল্পের টাকা তুললেন, সেই বিষয়েও বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ