উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় সকালে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, নির্দেশ যোগী সরকারের

রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে নির্দেশকা

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় সকালে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা হল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের তরফ থেকে বৃহস্পতিবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, প্রতিটি মাদ্রাসায় সকালে হয় জাতীয় সঙ্গীতের সুর বাজাতে হবে না হলে গাইতে হবে। এই নির্দেশিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। 

নির্দেশিকা জারি করেছেন রাজ্য মন্ত্রিসভার সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী দানিশ আজাদ আনসারি। নির্দেশিকা বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নির্দেশিকাটি মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় গত ৯ মে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘আজ থেকে উত্তরপ্রদেশের প্রতিটি মাদ্রাসায় বিশেষ প্রার্থনা সঙ্গীতের পাশাপাশি  গাইতে হবে জাতীয় সঙ্গীত। ‘ উল্লেখ করা যেতে পারে, উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড ২০১৭ সালে এক নির্দেশিকা জারি করে জানায়, স্বাধীনতা দিবসের দিন রাজ্যের প্রতিটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি গাইতে হবে জাতীয় সঙ্গী। সেই নির্দেশিকার পর এবার যোগী সরকারের সংখ্যালঘু বিষয়ক দফতরের মন্ত্রী জানালেন সরকার গৃহীত সিদ্ধান্তের কথা।  

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রাজ্য মাদ্রাসা শিক্ষা দফতরের তরফ থেকেও  গত ৯ মে উত্তর প্রদেশের সব মাদ্রাসাকে সরকার গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। রমজানের কারণে, ৩০ মার্চ থেকে ১১ মে পর্যন্ত রাজ্যের সব মাদ্রাসা বন্ধ ছিল। উত্তরপ্রদেশের মাদারিস আরাবিয়ার সাধারণ সম্পাদক দিওয়ান সাহাব জামান খান জানিয়েছেন, উত্তরপ্রদেশের প্রতিটি মাদ্রাসায় হামদ (আল্লাহর নামে প্রার্থনা) এবং সালাম (অভিবাদ) দেওয়ার চল রয়েছে। কিছু কিছু মাদ্রাসায় অবশ্য জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তবে এবার প্রতিটি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করে দিল যোগী সরকার।  

আরও পড়ুন এফিডেভিট ছাড়া ধর্মীয় শোভাযাত্রা নয়, নির্দেশ যোগী সরকারের

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস