পুলিশের রাতের ঘুম কেড়ে নেওয়া কুখ্যাত গ্যাংস্টারকে ধরিয়ে দিল ‘পুষ্পা-২’, কীভাবে?

অবশেষে ১০ মাস প্রচেষ্টার পর কুখ্যাত গ্যাংস্টার বিশাল মেশরামকে ধরতে সফল হন পুলিশ, এবং তাঁকে গ্রেফতার করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু বক্সঅফিসেই সাফল্য অর্জন করছে না, ‘পুষ্পা 2’-এর ক্রেজে অপরাধীরাও ধরা পড়ছে পুলিশের জালে। হ্যাঁ, সম্প্রতি আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা 2’ দেখতে গিয়েই পুলিশের জালে ধরা পড়লেন কুখ্যাত গ্যাংস্টার বিশাল মেশরাম। যাঁকে প্রায় ১০ মাস ধরে খুঁজছিলেন নাগপুর পুলিশ। প্রায় ২৭ টি অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন তিনি। ‘পুষ্পা 2’-এর উপর ভালোবাসা দেখানোই তাঁর কাল হল। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শহরের একটি মাল্টিপ্লেক্সের নাইট শো তে অ্যাকশন-প্যাকড ‘পুষ্পা 2’ দেখতে গিয়েছিলেন কুখ্যাত গ্যাংস্টার বিশাল মেশরাম। আর সেখানেই তাঁকে আটক করলেন নাগপুর পুলিশ। প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে শো শুরু হওয়ার কয়েক মিনিট পরেই পুলিশ খাকি পোশাকে মাল্টিপ্লেক্সে ঢুকে পড়েন। যা দেখে বাকি দর্শকরা রীতিমতো ঘাবড়ে যান। এরপর পুলিশকে দেখে স্বাভাবিকভাবেই পালাতে চান গ্যাংস্টার। কিন্তু পুলিশের একাধিক বাহিনীর সঙ্গে লড়াইতে ব্যার্থ হন বিশাল মেশরাম। অবশেষে ১০ মাস প্রচেষ্টার পর কুখ্যাত গ্যাংস্টার বিশাল মেশরামকে ধরতে সফল হন পুলিশ, এবং তাঁকে গ্রেফতার করেন।

মেশরামের বিরুদ্ধে দুটি খুন সহ ২৭ টি অপরাধ রয়েছে। এই বছরের ফেব্রুয়ারিতে অজনী থানায় এমডি ড্রাগস ব্যবসার একটি মামলায় ওয়ান্টেড ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে দুইবার MCOCA-এর অধীনে মামলা করা হয়েছিল, তিনি ড্রাগ পাচারের মামলায় ওয়ান্টেড ছিলেন। কিন্তু পুলিশ কিছুতেই তাঁকে ধরতে পারছিলেন না। তবে পুলিশ কোনভাবে জানতে পেরেছিলেন ‘পুষ্পা 2’-দেখতে যেতে পারেন বিশাল মেশরাম। আল্লু অর্জুনের চরম ভক্ত গ্যাংস্টার। তাই পুলিশের কাছে খবর ছিল যে, অ্যাকশন-প্যাকড ছবি দেখতে যাবেন বিশাল মেশরাম। এরপরেই পুলিশ অ্যাকশন নেন। সিপি রবিন্দর সিঙ্গল মেশরামের বিরুদ্ধে কঠোর মহারাষ্ট্র প্রিভেনশন অফ ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস (MPDA) আহ্বান করার অনুমোদনে পাঁচপাওলি পুলিশ এবং অপরাধ শাখা গ্যাংস্টারকে ধরার ছক কষেন। পুলিশ সূত্র থেকে জানতে পেরেছিল যে, কুখ্যাত গ্যাংস্টার আল্লুর স্টাইল অনুসরণ করতে শুরু করেছেন। তাই সে পুষ্পা 2-দেখতে যাবেনই।

আল্লুর ‘পুষ্প 2’-এর জন্য মেশরামের শৌখিনতার কথা জানতে পেরেছিল এবং কোরাডি রোড সিনেমা হল থেকে তাকে ধরার পরিকল্পনা করেছিল। মেশরাম, পুনেতে লুকিয়েছিলেন এবং দুবার নাগপুর ক্রাইম ব্রাঞ্চের গ্রেফতার এড়িয়েছেন তিনি। তবে মাস দুয়েক আগে নাগপুরে ফিরে আসেন বিশাল। এরপরেই পুলিশের দল সাইবার নজরদারির মাধ্যমে মেশরামকে ট্র্যাক করা শুরু করেন। এরপর গত বৃহস্পতিবার পুষ্পা ২ দেখতে যান বিশাল মেশরাম। আর মধ্যরাতে হল ঘিরে ফেলেন পাঁচপাওলি পুলিশ। এরপরেই পুলিশ মেশরামকে গ্রেফতার করেন।দলটি মেশরামের নতুন গাড়ি, একটি থার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর প্লেটও সংগ্রহ করতে সক্ষম হয়েছিল, মেশরাম আগ্নেয়াস্ত্রও বহন করছিল।

এক পুলিশ কর্তা জানিয়েছে, মেশরামের ‘পুষ্পা 2′ দেখার বিষয়ে জানার পরেই সিনেমা হলে আসল নাটক শুরু হয় আমাদের। মেশরাম তার এসইউভিতে সিনেমা হলে গিয়েছিলেন। প্রথমে, আমরা তার গাড়ির টায়ারটি ডিফ্ল্যাট করেছিলাম যাতে তিনি এটি চালাতে না পারেন। অ্যাসিস্ট পিআই প্রমোদ সোনাওয়ানে, হেড কনস্টেবল জ্ঞানেশ্বর ভোগ, মির্জা, কিশোর গারেওয়ার এবং শেন্দ্রেরা হলের ভেতরে বিভিন্ন স্থানে লুকিয়ে পড়ে। মধ্যরাতের পরে যখন ফিল্মটি ক্লাইম্যাক্সে ছিল, তখন মেশরাম আল্লুর নকল করতে শুরু করেন। এরপরেই তাঁকে ধরতে বিভিন্ন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে পুলিশ এবং তাকে তার আসন থেকে তুলে নেন, আর লড়াই করার কোন সুযোগ পাননি সে। এখন নাগপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী মেশরাম, তবে শীঘ্রই তাকে নাসিক কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হবে।’

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!