নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট, তবে ছাড় পাবেন না…

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনকারীদের স্বস্তি দিল শীর্ষ আদালত। আজ, মঙ্গলবার নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের তরফে আর্জির পরেই এই রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের রয়েছে, তাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। সুপ্রিম রায়ে বিরাট স্বস্তি পেয়েছে নিট আন্দোলনকারীরা। সঙ্গে স্বস্তি পেয়েছে নিট আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা ককরোচ জনতা পার্টিও। সেই কারণে সিজেপির তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, তারা আগামী ৫ সেপ্টেম্বরের আন্দোলনে নামবে না।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নামা পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এখনও তুলে নেয়নি দিল্লি পুলিশ। এমনকি বিভিন্ন রাজ্য সরকারও এই সংক্রান্ত মামলা পড়ুয়াদের উপর থেকে তুলে নেয়নি। অথচ কেন্দ্রীয় সরকার তাদের আশ্বাস দিয়েছিল সমস্ত মামলা তুলে নেওয়া হবে। সেই কারণেই আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল সিজেপি। যদিও আজ, মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও অসম সরকার নিট পরীক্ষার্থীদের উপরে থাকা সমস্ত মামলা তুলে নেবে। গতকাল, সোমবার দিল্লি পুলিশ সমস্ত মামলা তুলে নেওয়ার কথা আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে জানিয়েছিল। দিল্লি পুলিশ ও কেন্দ্রের সেই আশ্বাসের পরেই আজ, মঙ্গলবার ককরোচ জনতা পার্টি শীর্ষ আদালতে জানিয়েছে, তাঁরা আগামী ৫ সেপ্টেম্বরের প্রস্তাবিত মিছিল করবে না। সেই মিছিল স্থগিত করা হয়েছে।

আরও পডুন: ‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, ‘দু পক্ষই যখন একে ওপরের উপর ভরসা রেখেছে তাহলে ভাল সেটা। এটাই তো গণতান্ত্রিক দেশে বাঞ্চনীয়। আমি মনে করি খোলা মনে আলোচনা করলে সমস্ত সমাধান সম্ভব।’ তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি ভি মোহনার বেঞ্চ নির্দেশ দেয়, গত ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে নিট বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর (FIR) বাতিল করা হল। তবে যাদের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি অপরাধের রেকর্ড রয়েছে, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। তাদের বিরুদ্ধে মামলা চলবে।

এই মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতির বেঞ্চকে জানান যে, দিল্লি পুলিশ, বিহার, অসম, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র সরকার নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত এফআইআর (FIR) বাতিলের আবেদন দাখিল করেছে। পাশাপাশি তারা এও নিশ্চিত করেছে যে, ২০ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে বিক্ষোভ-সংক্রান্ত কোনও ঘটনার জন্য ভবিষ্যতে আর এফআইআর দায়ের করা হবে না। সলিসিটর জেনারেল উল্লেখ করেন যে, ২৫ জুলাই সিজেপি (CJP) নেতাদের কাছে কেন্দ্র যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষার উদ্দেশ্যেই এই আবেদনগুলি দাখিল করা হয়েছে। সেই আবেদনগুলিকেই এদিনের শুনানিত মান্যতে দেয় প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন বড় দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র সাগর

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে