‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা টেনে লাগাতার দিল্লিকে নিশানা করে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্যাঙাতরা। এবার বাংলাদেশের বর্তমান শাসককুলকে ‘রাজধর্ম’ পালনের কথা স্মরণ করালেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার ও গ্রামোন্নয়ন মন্ত্রী মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেন তিনি। তার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীনেশ বলেন, ‘অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না।’ কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, অতীত আঁকড়ে থেকে যেভাবে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বাধা তৈরি করছেন তারেক রহমান ও তাঁর স্যাঙাতরা, তাতে যে মোদি সরকার খুব একটা সন্তুষ্ট নন, তাই বুঝিয়ে দিয়েছেন ভারতের রাষ্ট্রদূত।

শেখ হাসিনা সরকারের পতনের পরে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। দিল্লিকে শিক্ষা দিতে পাকিস্তান ও চিনের দিকে ঝুঁকেছেন তারেক রহমান। চিন থেকে যুদ্ধবিমান কেনার পাশাপাশি পাকিস্তানের সহায়তায় দেশে দ্বিতীয় সমরাস্ত্র কারখানা গড়ে তোলারও সিদ্ধান্ত নিয়েছেন। যদিও অতীত ভুলে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের জন্য একাধিকবার আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু শেখ হাসিনাকে না ফেরত দেওয়া পর্যন্ত দিল্লির মাটিতে পা রাখবেন না বলে দিল্লিকে জানিয়ে দিয়েছেন খালেদা-পুত্র।

এদিন স্থানীয় সরকার ও গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদির দূত দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কী হচ্ছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। করাও উচিত নয়। দেশের মানুষ ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভাল, তা ভাল বুঝবে।অতীত আমরা ভুলতে পারি না, কিন্তু অতীতে আটকে যাওয়ারও কোনও জায়গা নেই। অতীতে আটকে গেলে উন্নয়নের কাজ হবে না।’

দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা যে একটা বড় চ্যালেঞ্জ তা স্বীকার করে নিয়ে ভারতের রাষ্ট্রদূত বলেন, ‘চ্যালেঞ্জ থাকবেই। বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি ভারতের চ্যালেঞ্জও বুঝতে হবে। এসব চ্যালেঞ্জ মাথায় রেখে দুই দেশকে সামনে এগিয়ে যেতে হবে। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ। দুই দেশের নেওয়া সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। তাই সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব দুই দেশেরই রয়েছে। আমরা বলি, সীমান্তের সঙ্গে আমরা স্বপ্নও শেয়ার করি। সেজন্য প্রতিবেশী হিসেবে দায়িত্ব বেড়ে যায়। আমরা সমান। কেউ বড় কিংবা ছোট নয়।’

 

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির