নিজেকে শিবের অবতার বলে দাবি, মহিলার সঙ্গে যা করলেন…

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্ধ বিশ্বাস কতটা বিপজ্জনক হতে পারে সেই প্রমাণই মিলল ফের একবার। নিজেকে শিবের অবতার দাবি করা এক ব্যক্তি বিরুদ্ধে উঠেছে মহিলার সঙ্গে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ। অভিযোগে জানানো হয়েছে ওই ব্যক্তি ধর্মীয় বিশ্বাস ও ভক্তির সুযোগ নিয়ে মহিলাকে প্রভাবিত করেন এবং নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করেন। ধীরে ধীরে তিনি মহিলার আস্থা অর্জন করে তাকে মানসিকভাবে নিয়ন্ত্রণে আনার পরেই তার উপর যৌন নির্যাতন চালান।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। এক স্বঘোষিত ধর্মগুরু নিজেকে ভগবান শিবের অবতার বলে দাবি করে ৩৫ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। মহিলা জানিয়েছেন, সম্প্রতি নাসিকে প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার ও স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাটের গ্রেফতারের পরেই তিনি সাহস সঞ্চয় করে ৪০ বছর বয়সী অভিযুক্ত ঋষিকেশ বৈদ্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, পুনের বাসিন্দা ওই মহিলা ২০২৩ সালে ফেসবুকের মাধ্যমে প্রথম অভিযুক্তের সংস্পর্শে এসেছিলেন। এরপর সুযোগ নিয়ে অভিযুক্ত মহিলাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: অমিত শাহ পেশ করবেন ৪০ পাতার চার্জশিট, আগেই জেনে পাল্টা প্রস্তুত তৃণমূল

এফআইআরে করা অভিযোগের কথা উল্লেখ করে এক পুলিশকর্তা বলেন, “সেই বছরের ডিসেম্বরে অভিযুক্ত ব্যক্তি মহিলাটির সঙ্গে দেখা করতে পুনেতে যান। অভিযোগ উঠেছে, তিনি নিজেকে মহাদেবের অবতার এবং মহিলাটিকে তার ‘পার্বতী’ বলে দাবি করে তাকে প্রতারণা করেন।” অভিযোগকারী মহিলা জানান, লোকটি তাকে পুনের মঞ্জরী এলাকার একটি লজে নিয়ে যায়, যেখানে ধর্ষণের আগে সে তাকে একটি নেশার জিনিস খাওয়ানো হয়। আরও অভিযোগ নির্যাতনের সময় অভিযুক্ত ব্যক্তি মহিলাটির অজান্তেই তার ছবি তোলে। নির্যাতিতা পুলিশকে জানান যে, পালঘর জেলায় একটি সামাজিক সংস্থা পরিচালনাকারী অভিযুক্ত ব্যক্তি তাকে ব্ল্যাকমেল করার জন্য ছবিগুলো ব্যবহার করত। গত বছরের মে মাসে, সে তাকে ভাসাইয়ের একটি হোটেলে ডেকে নিয়ে আবারও যৌন নিপীড়নের চেষ্টা করে। মানিকপুর থানার সিনিয়র ইন্সপেক্টর হীরালাল যাদব বলেন, নাসিকের ‘ক্যাপ্টেন’ খারাট মামলার খবর পেয়ে মহিলাটি তার সঙ্গে ঘটা ঘটনার কথা জানানোর সাহস পান এবং এগিয়ে আসার সিদ্ধান্ত নেন।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির