অমিত শাহ পেশ করবেন ৪০ পাতার চার্জশিট, আগেই জেনে পাল্টা প্রস্তুত তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করা নিয়ে কপালে ভাঁজ পড়েছে বিজেপির। পদ্মপার্টি এখনও পর্যন্ত তৃতীয় দফার তালিকা প্রকাশ করলেও বাকি রয়েছে ১৯টি আসনে প্রার্থী ঘোষণা। এই অবস্থায় এবার তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই চার্জশিট আগেই হাতে পেয়ে গেল তৃণমূল। তাই পাল্টা দিতে প্রস্তুত তারা।

এদিকে তৃণমূল কংগ্রেস সরকার ১৫ বছরের উন্নয়নের পাঁচালি প্রকাশ করেছে। সভা–সমাবেশ থেকে তৃণমূল নেতৃত্ব বারবার বলছে, কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড তারা তুলে ধরেছে মানুষের সামনে। পালটা গেরুয়া শিবিরের থেকে রিপোর্ট কার্ডও দাবি করেছে ঘাসফুল শিবির। তাই বিপাকে পড়ে গেরুয়া শিবিরের পরিকল্পনা কিছুটা ভিন্ন। নিজেদের রিপোর্ট কার্ড পেশ না করে ভোটমুখী বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের খামতি তুলে ধরতে মরিয়া তারা। বিজেপি প্রার্থীরা শহর থেকে জেলায় প্রচারে বেরিয়ে মানুষের প্রশ্নের মুখে পড়ছেন। আর তাতে তৈরি হচ্ছে বিস্তর বিড়ম্বনা। এই বিড়ম্বনা ঠেকাতে এবার তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে চলেছেন খোদ অমিত শাহ।

অন্যদিকে বিশেষজ্ঞ দল তৈরি করেছে এই চার্জশিট। আগামীকাল শনিবার চার্জশিট পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এই চার্জশিট সম্পর্কে আগেই সব তথ্য পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ থেকে নেতারা। আজ, শুক্রবার রাতে কলকাতায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল শনিবার অমিত শাহ গোটা রাজ্যের ভিত্তিতে বিজেপির ৪০ পাতার চার্জশিট পেশ করবেন। আর তারপরই পাল্টা জবাব দেবে তৃণমূল কংগ্রেস বলে সূত্রের খবর। সুতরাং এই চার্জশিট কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় রয়েছে।

তাছাড়া ‘‌গোয়েবলস থিওরি’‌ ব্যবহার করছেন বিজেপি নেতারা। প্রত্যেক বক্তব্যের শেষে বলছেন, এবার রাষ্ট্রবাদী সরকার হবে বাংলায়। ক্ষমতায় আসছে বিজেপি। এই কথা বলার অর্থ, বারবার একই কথা বললে মানুষের মন বদল হতে পারে। যদিও তাতে কতটা ফসল ঘরে উঠবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। আর তাই ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে বাংলায় রাজ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য সবের খামতি তুলে ধরতে চাইছে বিজেপি। এবার নানা অভিযোগ চার্জশিট আকারে প্রকাশ করবে বিজেপি। আর বিজেপি সূত্রে খবর, চার্জশিটে সরাসরি নাম থাকবে মমতা–অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলে সূত্রের খবর।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন