১০ টাকা চুরির অভিযোগে পিটিয়েছিল শিক্ষক, অপমানে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে শৃঙ্খলা বজায় রাখা এবং ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা দেওয়া শিক্ষকদের অন্যতম দায়িত্ব। সেই কারণেই কোনও ছাত্র বা ছাত্রী ভুল করলে অনেক সময় শিক্ষকরা বকাঝকা করেন, এমনকি কোথাও কোথাও  মারধর করার অভিযোগও ওঠে। তবে সম্প্রতি এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনার পর স্কুলে শারীরিক হেনস্থার বিষয়টি নিয়ে  অনেকেই প্রশ্ন তুলেছেন। অভিযোগ, এক চতুর্থ শ্রেণির ছাত্রীর স্কুলব্যাগ থেকে ১০ টাকা উদ্ধার হওয়ার পর তাঁকে চুরির অভিযোগে অভিযুক্ত করেন এক শিক্ষিকা। জানা গিয়েছে, শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে স্কুলেরই অন্য এক শিক্ষক ওই ছাত্রীকে মারধর করেন। সেই অপমান সহ্য করতে না পেরে ১০ বছরের নাবালিকা নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।   

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার (২২ জুলাই) উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। স্কুলে সহপাঠীদের সামনে দেওয়া চোরের অপবাদ সহ্য করতে পারেনি চতুর্থ শ্রেণীর ছাত্রী। তাই স্কুল থেকে বাড়ি ফিরেই আত্মহত্যা করে সে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহটি নিজেদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।  নাই মান্ডি থানা এলাকার পাচেন্দা কালা গ্রামের বাসিন্দা ওই ছাত্রীর পরিবারটির অভিযোগ, সবিতা নামের শিক্ষিকা আয়ুশীর বিরুদ্ধে ১০ টাকা চুরির মিথ্যা অভিযোগ আনেন। এরপর রাজীব নামের স্কুলের আরও এক শিক্ষক কোনও রকম তদন্ত ছাড়াই তাঁদের মেয়েকে মারধর করেন। অপমান ও মারধরে ছাত্রীটি গভীরভাবে আঘাত পায় এবং বাড়ি ফিরে সে এই ভয়াবহ পদক্ষেপ নেয়। 

আরও পড়ুন: ‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্কুলে ঠিক কি কি ঘটেছিল সবটা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’