রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছেন না সোনিয়া-খাড়গেরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরএসএস-বিজেপির কর্মসূচি আখ্যা দিয়ে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখান করল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।  ওই দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি এবং লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। বুধবার কংগ্রেসের তরফে জয়রাম রমেশ এক বিবৃতিতে দলের তিন শীর্ষ নেতার রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মাচারণ ব্যক্তিগত বিষয়। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এবং বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরেই অযোধ্যায় রামমন্দির নির্মাণকে এক রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে। আগামী লোকসভা ভোটে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় অসম্পূর্ণ রামমন্দিরের উদ্বোধন করা হচ্ছে।’ রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখানের সিদ্ধান্ত ঘোষণা করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের রায় এবং ভগবান রামচন্দ্রের কোটি-কোটি ভক্তের আবেগকে সম্মান জানায় কংগ্রেস। কিন্তু তা সত্বেও আরএসএস ও বিজেপির রাজনৈতিক ইভেন্টে যোগ দিতে পারছেন না দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি ও লোকসভার দলনেতা অধীর চৌধুরী।’ তবে দলের তিন শীর্ষ নেতা-নেত্রী আমন্ত্রণ ফেরালেও কংগ্রেসের কোনও নেতার ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে কোনও বিধি-নিেঁধ আরোপ করা হয়নি।  

উল্লেখ্য, ইতিমধ্যেই রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবরা। রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে বিজেপির রাজনৈতিক ফায়দা লাভের কর্মসূচি হিসাবে স্বীকৃতি দিতে রাজি হননি তাঁরা।

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর