আচমকাই বিজেপি নেতার বাড়ি হাজির নীতীশ কুমার, ফের ডিগবাজি?

রাহুল গান্ধির সাংসদপদ খারিজ নিয়ে নীরব নীতীশ কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: ফের কী রাজনৈতিক ডিগবাজি খাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? রবিবার রাতে বিজেপি নেতা তথা বিহার বিধান পরিষদের সদস্য সঞ্জয় ময়ুখের বাড়িতে আচমকা হাজির হয়ে ফের পদ্ম শিবিরমুখো হওয়ার জল্পনা উসকে দিয়েছেন খোদ জেডিইউ সুপ্রিমো। যদিও সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি রাজনৈতিক ডিগবাজিতে ডক্টরেট করা বিহারের মুখ্যমন্ত্রী।

গত কয়েকদিন ধরেই নীতীশের রহস্যজনক ভূমিকা নিয়ে রাজনেতিক মহলে তুমুল চর্চা চলছে। বিহারে শাসনক্ষমতায় থাকা মহাজোটে জেডিইউ-আরজেডি’র সঙ্গে শরিক হিসেবে রয়েছে কংগ্রেসও। অথচ সেই শরিক দলের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধির সাংসদপদ খারিজ নিয়ে টুঁ শব্দটি কাড়েননি নীতীশ কুমার। এমনকী তাঁর দল জেডিইউয়ের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। নীতীশ ও তাঁর দলের এমন আশ্চর্যজনক নীরবতা রাজনৈতিক পর্যবেক্ষকদের যথেষ্টই বিস্মিত করেছে। কংগ্রেসের কট্টর বিরোধী হওয়া সত্বেও যেখানে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল কিংবা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলের সাজার বিরুদ্ধে সরব, সেখানে কেন বিহারের মুখ্যমন্ত্রী রাজীব তনয়ের পাশে দাঁড়ালেন না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, আগামী লোকসভা ভোটের আগে ফের বিজেপির সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন নীতীশ। আর এ ক্ষেত্রে নরেন্দ্র মোদি-অমিত শাহদের সঙ্গে তাঁর দুরত্ব ঘোঁচাতে সেতুবন্ধনের কাছ করছেন জেডিইউ নেতা তথা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। ব্রিটেনের সংসদে ও কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণের জন্য বিজেপি নেতাদের সুরেই রাহুলের সমালোচনা করেছেন তিনি। ফের এনডিএ শিবিরে তাঁর ফেরার ক্ষেত্রে যাতে বিরোধিতা না করা হয়, তার জন্য গত কয়েকদিন ধরেই বিহার বিজেপির একাধিক নেতার সঙ্গে গোপন বৈঠকও করেছেন নীতীশ।

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন