চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঠাণ্ডায় কাঁপছে ভূস্বর্গ, পহলগাঁওয়ে -৩.৪, শ্রীনগরে -১ ডিগ্রি

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: শীতের প্রতীক্ষায় যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা, তখন ভূস্বর্গে জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। শুক্রবার রাতে রাজধানী শ্রীনগরে এক ধাক্কায় তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াসে। পহেলগাঁওয়ে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে -৩.৪ ডিগ্রি। কোকরনাগ বাদে কেন্দ্রশাসিত অঞ্চলের বাকি সব জায়গায় হিমাঙ্ক শূন্যে পৌঁছেছে। আচমকা ঠাণ্ডায় রীতিমতো কাবু ভূস্বর্গবাসী। কোথাও-কোথাও বরফ-বৃষ্টিও হয়েছে।

গত কয়েকদিন ধরেই ভূস্বর্গে তাপমাত্রার পারদ নিচের দিকে নামতে শুরু করেছে। সকালে কুয়াশায় ঢেকে থাকছে অধিকাংশ এলাকা। বেলা গড়াতে দেখা মিলছে সূর্য্যিমামার। সন্ধের পরেই প্রচণ্ড ঠাণ্ডায় ঘরবন্দি হয়ে পড়ছেন বাসিন্দারা। খদ্দেরদের অভাবে দোকানপাটও দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। সাতটা-আটটা নাগাদ রাস্তায় বের হলে মনে হচ্ছে অঘোষিত কার্ফু চলছে। বৃহস্পতিবার রাতে শ্রীনগরের তাপমাত্রা ছিল ০.৯ ডিগ্রি। ২৪ ঘন্টার ব্যবধানে তা মাইনাসে চলে গিয়েছে।

আবহাওয়া অফিসের এক আধিকারিক শনিবার জানিয়েছেন, ‘অনন্তনাগ জেলার কোকরনাগ বাদে অধিকাংশ জায়গায় কার্যত তাপমাত্রা শূন্য ডিগ্রিতে দাঁড়িয়েছে। পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হিসাবে পরিচিত পহেলগাঁওয়ে শুক্রবার রাতে তাপমাত্রা ছিল মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ভূস্বর্গের সবচেয়ে শীতলতম স্থান হয়ে দাঁড়িয়েছে। পর্যটকদের কাছে আর এক আকর্ষণীয় স্থান গুলমার্গেও হিমাঙ্ক নেমেছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াসে। কুপওয়াড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -০.৫ ডিগ্রি। দক্ষিণ কাশ্মীরের প্রবেশপথ হিসাবে পরিচিত কাজীগুন্ডে তাপমাত্রা দাঁড়িয়েছে ০.৮ শতাংশ। শুধুমাত্র অনন্তনাগ জেলার কোকরনাগে শুক্রবার রাতের তাপমাত্রা ছিল ১.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নামতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ