দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ণ ও জাতপাতের ভেদাভেদ ত্যাগ করা উচিত: মোহন ভাগবৎ

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: বেসুরো সঙ্ঘ প্রধান মোহন ভাগবৎ।

শুক্রবার নাগপুরে একটি গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে ভাগবৎ বলেছেন, বর্ণ ও জাতির ধারণা পুরোপুরি ত্যাগ করা উচিত। সমাজে সাম্য থাকাই বাঞ্ছনীয়। ভারতীয় সংস্কৃতির সঙ্গে বিভিন্ন বর্ণের মধ্যে, জাতির মধ্যে ভেদাভেদ সম্পূর্ম বেমানান। একই সঙ্গে তা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিপন্থী। সঙ্ঘ প্রধানের এই বার্তা যে কেন্দ্রে আসীন শাসকদলকে অস্বস্তিতে ফেলবে, তা বলাই বাহুল্য।

নাগপুরের অনুষ্ঠানে সঙ্ঘ প্রধান বলেন, ভারতীয় সমাজ সাম্যের কথাই বলে। যে কোনও কারণেই হোক সেই সাম্যের কথা আমরা ভুলে গেছি বা ভুলিয়ে দেওয়া হয়েছে। সমাজে এর নেতিবাচক প্রভাব পড়েছে। সঙ্ঘ প্রধান বলেন, আমাদের এই ভুল স্বীকার করে নেওয়া উচিত। সেই সব ভুল মেনে নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। আমাদের পূর্বপুরুষেরা সেই ভুল করেছে। আর বর্তমান প্রজন্ম যদি মনে করে সেই ভুল মেনে নিলে আমাদের পূর্বপুরুষেরা নিকৃষ্টতম হয়ে উঠবেন, তাহলে সেই ধারণা ভুল। এই ভুল শুধু ভারতীয় সমাজ বা সংস্কৃতিতে হয়নি বা হয় না। যে কোনও সমাজেই এই ভুল পরিলক্ষিত হয়। সঙ্ঘ প্রধানের এই দৃষ্টিভঙ্গী নিঃসন্দেহে ব্যতিক্রমী।

রাজনৈতিকমহল এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, সামনেই কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। অন্যদিকে, রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রা কর্মসূচি নিয়েছেন। কেন্দ্রে আসীন শাসকদলকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়েই তাঁর এই কর্মসূচি। এই আবহে সঙ্ঘ প্রধানের এই অভিমত কেন্দ্রে আসীন শাসকদলকে সতর্ক করে দেওয়ার পক্ষে যথেষ্ট।  

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ